ক্ষমা চাইলেন সাম্পাওলি

অনেক আশা নিয়ে তাঁকে কোচের চেয়ারে বসিয়েছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। তাঁর চিলির কাছে হেরেই আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা বঞ্চিত হতে হয়েছিল। আর্জেন্টিনার শক্তিমত্তা ও দুর্বলতার জায়গাগুলো তাই ভালোই জানেন, এমনটা ভেবেই আকাশি নীলদের দায়িত্ব তুলে দেয়া হয়েছিল তাঁর হাতে। বিশ্বকাপের আগে খুব বেশি সময় না পেলেও দলটাকে গুছিয়ে নিতে পারবেন সাম্পাওলি, সে আশা করেছিলেন আর্জেন্টিনার সমর্থকেরা। দারুণ ট্যাকটিশিয়ান হিসেবে পরিচিত সাম্পাওলির অধীনে ভালো কিছু করবে আর্জেন্টিনা, এমনটাই ছিল ভক্তদের প্রত্যাশা। কিন্তু সেই আশা আর পূরণ হলো কই!
২২ জুন ২০১৮, ০৮:৩৯ পূর্বাহ্ন

ব্রাজিল বনাম কোস্টারিকা : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

সুইজারল্যান্ডের বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি ব্রাজিল। শুরুটা ভালো করলেও পরে সে ধারা ধরে রাখতে ব্যর্থ। তবে এক ম্যাচ দিয়ে ব্রাজিলের মতো দলকে বিচার করা কঠিন। ঘুরে দাঁড়ানোর সব ক্ষমতাই তাদের আছে। তার উপর প্রতিপক্ষ কোস্টারিকা। যাদের এর আগে ১০ বারের মোকাবেলায় নয়বারই হারিয়েছে। শক্তির দিকেও অনেক পিছিয়ে। তাই পরিষ্কারভাবে এগিয়ে থেকেই মাঠে নামবে সেলেকাওরা।
২২ জুন ২০১৮, ০৮:২৫ পূর্বাহ্ন

মেসিকে বিচ্ছিন্ন করে রাখাই ছিল আমাদের পরিকল্পনা: মদ্রিচ

ক্রোয়েশিয়া কোচ ডালিচ আগের দিনই বলেছিলেন, একজন ভালো খেলোয়াড় একটি কাজ যত ভালোভাবে করতে পারেন, একটি দল সেই একই কাজ আরও ভালোভাবে করতে পারে। তাঁর কথা থেকেই বোঝা গিয়েছিল, দল হিসেবে খেলেই মেসিকে নিষ্ক্রিয় করে রাখার পরিকল্পনা আঁটছে ক্রোয়েশিয়া। এবার ক্রোয়াট অধিনায়ক লুকা মড্রিচও জানালেন, মাঠে মেসিকে সতীর্থদের থেকে বিচ্ছিন্ন করে রাখাই ছিল তাঁদের পরিকল্পনা।
২২ জুন ২০১৮, ০৮:১৪ পূর্বাহ্ন

দলের বাকিদের কারণে ঢাকা পড়ে গেছে মেসির প্রতিভা: সাম্পাওলি

এবারের বিশ্বকাপ যেন এক অদ্ভুত বিপরীত অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে। রোনালদো যেখানে মাঝারি মানের একটি দলকে একা হাতেই টানছেন, মেসি সেখানে চরমভাবে ব্যর্থ। নিজেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না, দলকেও উজ্জীবিত করতে পারছেন না। তবে এর পেছনে মেসির দায় দেখছেন না আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। তাঁর বক্তব্য, দলের বাকিদের ব্যর্থতার কারণেই অনুজ্জ্বল লাগছে মেসিকে।
২২ জুন ২০১৮, ০৮:১০ পূর্বাহ্ন

‘কাবায়েরো ম্যাচ ফিক্সিং করেছে কী না তদন্ত করা হোক’

আর্জেন্টাইন ভক্তরা শুরু থেকেই তাঁকে নিয়ে সন্তুষ্ট ছিলেন না। একে তো চেলসির দ্বিতীয় পছন্দের গোলকিপার, তার উপর বড় মঞ্চে খেলার কোন অভিজ্ঞতাও নেই। এই বিশ্বকাপের আগে আর্জেন্টিনার হয়ে গোলবারের নিচে দাঁড়িয়েছেন মাত্র দুবার। অথচ সার্জিও রোমেরোর ইনজুরির পর এই উইলি কাবায়েরোকেই প্রথম পছন্দের গোলকিপার বানিয়ে দিলেন সাম্পাওলি!
২২ জুন ২০১৮, ০৮:০১ পূর্বাহ্ন

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচের হাইলাইটস

‘ডি’ গ্রুপের খেলায় ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে খাদের কিনারে পড়েছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন রেবিচ, লুকা মদ্রিচ ও ইভান রাকিটিচ। আর্জেন্টিনার হতাশার ম্যাচের হাইলাইটস দেখে নেওয়া যাক ফিফা টিভির সৌজন্যে।
২২ জুন ২০১৮, ০৪:৩৮ পূর্বাহ্ন

আর্জেন্টিনার সামনে যদি কিন্তুর যে হিসাব নিকাশ

ক্রোয়েশিয়ার সঙ্গে তিন গোলে হেরে যাওয়ার পর আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে যাওয়া ঝুলছে সুতোর উপর। একটু এদিক-সেদিক হলেই ধপাস। লিওনেল মেসিদের শেষ ষোলোতে যাওয়াটা আর নিজেদের হাতে নেই, তাকিয়ে থাকতে হবে অন্যদের উপর। মিলতে হবে অনেকগুলো সমীকরণ । দেখা নেওয়া যাক কি সেগুলো।
২২ জুন ২০১৮, ০৪:৩২ পূর্বাহ্ন

আর্জেন্টিনাকে উড়িয়ে দ্বিতীয় রাউন্ডে ক্রোয়েশিয়া

দুর্ভাগ্যটা বয়ে এনেছিলেন গোলরক্ষক উইলফ্রেদো কাবায়েরো। এরপর লুকা মাদ্রিচের নয়ন জুড়ানো গোল। শেষদিকে অলআউট খেলতে গিয়ে খায় আরও একটি। সবমিলিয়ে প্রথম রাউন্ড থেকে আর্জেন্টিনার বিদায়ের ব্যবস্থা প্রায় করে দিল ক্রোয়েশিয়া। আর নিজেরা নিশ্চিত করেছে দ্বিতীয় রাউন্ড। পাশাপাশি ১৯৯৮ বিশ্বকাপে হারের প্রতিশোধটা ভালোভাবেই নিল ভ্যাতরেনিরা।
২১ জুন ২০১৮, ০৭:৫৮ অপরাহ্ন

দারুণ খেলেও পেরুর বিদায়, শেষ ষোলোতে ফ্রান্স

পুরো ম্যাচে বেশিরভাগ বল পায়ে ছিল পেরুর, পাস খেলেছে ফ্রান্সের চেয়ে একশোটি বেশি। গোলে শটও নিয়েছে বেশি। তবু কঙ্খিত গোলের দেখা পায়নি। প্রধামার্ধ্ব কিলিয়ান এমবাপের গোলটি ধরে রেখেই তাই দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে ফ্রান্স। আর বিদায় নিয়েছে পেরু।
২১ জুন ২০১৮, ০৪:৫৭ অপরাহ্ন

মেসিকে নিয়ে মাশরাফীর ভবিষ্যদ্বাণী, মিলবে কি এবারও?

গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ১৯৯৮ সালের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া। আগের ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী দলটি। আইসল্যান্ডের বিপক্ষে ধাক্কা খাওয়া আর্জেন্টিনা কেমন করবে তাঁদের বিপক্ষে? বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, জিতবে আর্জেন্টিনাই। তাও আবার লিওনেল মেসির গোলে।
২১ জুন ২০১৮, ০২:১২ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করল ডেনমার্ক

ম্যাচের শুরুতেই লিড নিয়েছিল ডেনমার্ক। জিততেই দ্বিতীয় রাউন্ড অনেকটাই নিশ্চিত হয়ে যেত তাদের। কিন্তু ডি বক্সের ভেতর হ্যান্ড বলের খেসারত দিতে হয়েছে পেনাল্টিতে গোল হজম করে। দুদলের সমানে-সমান লড়াইয়ের পরও পয়েন্ট টেবিলে শীর্ষে ডেনমার্ক।
২১ জুন ২০১৮, ০২:০০ অপরাহ্ন

'ম্যারাডোনার চেয়ে আলোকবর্ষ এগিয়ে মেসি'

কি কুক্ষণে সের্জিও রামোসকে খোঁচাতে গিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। এবার তার জবাবটা বেশ কড়া ভাষায় দিয়েছেন স্প্যানিশ অধিনায়ক। প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও এগিয়ে রেখেছেন ম্যারাডোনার থেকে। তাও কি না বহু আলোকবর্ষ পেছনে।
২১ জুন ২০১৮, ০১:২১ অপরাহ্ন

কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের অধিনায়ক সিলভা

অদ্ভুত এক কৌশল অনুসরণ করছেন ব্রাজিল দলের কোচ তিতে। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব দিয়েছিলেন রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলোর হাতে। এক ম্যাচে না যেতেই এবার আর্ম ব্যান্ড দিয়েছেন থিয়াগো সিলভার হাতে। শুক্রবার কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল দলের নেতৃত্ব দিবেন পিএসজির এ ডিফেন্ডার।
২১ জুন ২০১৮, ১২:৩২ অপরাহ্ন

রোনালদোর কারণে চাপে মেসি?

বিশ্বকাপের আগে দুজনেই ছিলেন সেরা ছন্দে। ক্লাব ফুটবল মাতানো দুই রাজা লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদো বিশ্বকাপেও তৈরি করবেন আকর্ষণীয় দ্বৈরথ, এমনটা প্রত্যাশা ছিল সমর্থকদের। সেই লড়াইয়ে রোনালদো প্রথম দুই ম্যাচেই বেশ খানিকটা এগিয়ে গেছেন। প্রথম ম্যাচে পেনাল্টি মিস করার হতাশায় পড়া মেসির উপর তাই বাড়তি চাপ থাকা অস্বাভাবিক নয়।
২১ জুন ২০১৮, ১১:০২ পূর্বাহ্ন

সেই আর্জেন্টিনাকেই ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ দেখছেন ব্যাকহাম

ফকল্যান্ডস যুদ্ধ নিয়ে এমনিতেই দুই দেশের মধ্যে শীতল সম্পর্ক। আর তাতে ঘি ঢেলেছিলেন দিয়াগো ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপে সেমিফাইনালে দিয়েছিলেন হাত দিয়ে গোল। তখন থেকে ফুটবলেও ইংলিশদের চিরশত্রু আর্জেন্টিনা। এবার সেই দুই দেশেরই ফাইনাল দেখছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড ব্যাকহাম।
২১ জুন ২০১৮, ১০:৪৫ পূর্বাহ্ন

সংখ্যায় সংখ্যায় আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচ

আইসল্যান্ডের সঙ্গে ড্রয়ের পর আর্জেন্টিনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ম্যাচ। ক্রোয়েশিয়াকে হারাতে না পারলে বিশ্বকাপ স্বপ্নে বেশ বড় রকমের ধাক্কা লাগবে আলবিসেলেস্তেদের। রাত ১২ টায় মুখোমুখি হবেন মেসি-মড্রিচরা, তবে তার আগে চোখ বুলিয়ে নেয়া যাক পরিসংখ্যানের উপর।
২১ জুন ২০১৮, ০৯:৪৮ পূর্বাহ্ন

তবুও ভিএআরের পক্ষেই কথা বলছেন ইরান কোচ

ভিএআর না থাকলে হয়তো গতকাল রাতে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারতো তাঁর দল। শক্তিশালী স্পেনের বিপক্ষে ড্র করাটাও ইরানের জন্য হতো অনেক বড় অর্জন। সাথে পরের পর্বে ওঠার লড়াইয়েও এক ধাপ এগিয়ে যাওয়া যেত।
২১ জুন ২০১৮, ০৯:৪৭ পূর্বাহ্ন

চাপ কাটাতে পারবেন দেশম?

স্কোয়াড ঘোষণার পর থেকেই সমালোচনা যেন তাঁর পিছু ছাড়ছে না। যেসব খেলোয়াড়দের দেশে রেখে তিনি রাশিয়ার বিমানে চেপেছেন, তাঁরা অনায়াসেই যেকোনো দলের একাদশে সুযোগ পেয়ে যাবেন। করিম বেনজেমা, অ্যান্থনি মার্শিয়াল, আদ্রিয়েন রাবিয়ট, কিংসলে কোমান, আলেজান্দ্রে লাকাজাত্তেদের মতো খেলোয়াড়দের স্কোয়াডে না নিয়ে ভুল করলেন কি না, সেরকম প্রশ্নও উঠেছিল। তবুও বিশ্বকাপ শুরু হয়নি বলে অনেকে চুপচাপ ছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের পর সেই সমালোচনা এখন আরও তীব্র হয়েছে।
২১ জুন ২০১৮, ০৯:৪৩ পূর্বাহ্ন

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

রীতিমতো দেয়ালে পিঠ ঠেকার মতো অবস্থা। জিততেই হবে। হারলে যে সম্ভাবনা থাকছে না, তাও নয়। কিন্তু সেটা ঝুলে থাকবে ভাগ্যের সুতোয়। তাই জয়কেই একমাত্র লক্ষ্য মেনে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। আগের ম্যাচে দারুণ খেলেছে দলটি। জয়টা তাই দুরূহই হবে লিওনেল মেসির দলের জন্য।
২১ জুন ২০১৮, ০৯:২২ পূর্বাহ্ন

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দিকে নজর রোনালদোর

এখনো শেষ ষোলো নিশ্চিত হয়নি। পরের ম্যাচে ইরানের বিপক্ষে হেরে গেলে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হতে পারে। অথচ ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা শুনলে মনে হবে, ওসব অলক্ষুণে কথা তিনি মাথায়ই আনতে চাইছেন না। যেনতেন ভাবে নয়, একেবারে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে পা রাখতে চাইছেন পর্তুগাল অধিনায়ক।
২১ জুন ২০১৮, ০৯:১২ পূর্বাহ্ন