নেইমারের ব্যথা নিয়ে চিন্তার কিছু নেই : কৌতিনহো

খবরটা শোনার পর ব্রাজিল সমর্থকদের মনে নিশ্চয়ই কু ডাক ডেকে গিয়েছিল। গতবারও ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছিল নেইমার ইনজুরিতে পড়ার পর। চার বছর পর আরও একবার বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর দেশটি।
২১ জুন ২০১৮, ০৭:৩৫ পূর্বাহ্ন

নাইজেরিয়ার চেয়েও সহজ হবে আর্জেন্টিনা ম্যাচ!

কথাটা শুনে যে কেউ একটু ভড়কে যেতে পারেন। বর্তমান ফিফা র‍্যাঙ্কিংয়ে এক দল আছে শীর্ষ পাঁচে, আরেক দল আছে ৪৮ নম্বরে। স্বাভাবিকভাবেই তাই আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি বেশি কঠিন হওয়ার কথা ক্রোয়েশিয়ার জন্য। কিন্তু ক্রোয়াট কোচ ডালিচ বলছেন উল্টো কথা। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের চেয়েও নাকি সহজ হবে আর্জেন্টিনা ম্যাচ!
২১ জুন ২০১৮, ০৭:২৯ পূর্বাহ্ন

এবার আগেভাগে একাদশ বলছেন না সাম্পাওলি

আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের একদিন আগেই ম্যাচের একাদশ ঘোষণা করে দিয়েছিলেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা প্রতিপক্ষকে দুর্বল হিসেবে বিবেচনা করে এই কাজ করেছেন কি না, সমালোচনা হয়েছিল এটি নিয়েও।
২১ জুন ২০১৮, ০৭:২৫ পূর্বাহ্ন

বাঙালি ফুটবল মন

বাঙালির স্বপ্নের দেশ আমেরিকা। ভালোবাসা ব্রাজিল- আর্জেন্টিনা- ইরান বা আফ্রিকার কোনো দেশের প্রতি। আমেরিকার প্রতি বিদ্বেষ।
২১ জুন ২০১৮, ০৬:২৪ পূর্বাহ্ন

ইরানের ‘প্রাচীর’ ভেঙে জিতল স্পেন

চীনের প্রাচীর দেখতে হলে যেতে হবে চীনে। আর ইরানের প্রাচীর দেখতে হলে দেখতে হবে তাদের ফুটবল ম্যাচ। ‘গোল দিলে দিব, কিন্তু খাওয়া যাবে না’, এমন পণ করে নামা ইরানিয়ানদের রক্ষণ শেষ পর্যন্ত ভেদ করে কোনমতে উদ্ধার হয়েছে স্পেন।
২০ জুন ২০১৮, ০৮:০০ অপরাহ্ন

সুয়ারেজের গোলে দ্বিতীয় রাউন্ডে উরুগুয়ে

আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের শততম ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন লুইস সুয়ারেজ। এমন মাইলফলক স্পর্শের দিনটাকে রাঙিয়ে রাখলেন এ বার্সেলোনা তারকা। উরুগুয়ের জয়ের নায়ক তিনিই। সৌদি আরবের বিপক্ষে তার দেয়া একমাত্র গোলেই জয় পায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
২০ জুন ২০১৮, ০৪:৫১ অপরাহ্ন

বাংলাদেশে আসবেন ‘সাদা পেলে’ জিকো

বিশ্বকাপের পর বাংলাদেশে আসবেন ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার জিকো। খেলোয়াড়ি জীবনে যিনি ‘সাদা পেলে’ বলে খ্যাত ছিলেন। শুধু তাই নয় কিংবদন্তি এই ফুটবলারের সঙ্গে ২০০২ বিশ্বকাপ জয়ী রোনালদিহোও বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত হোয়াও তাবারেজ ডি অলিভিয়ারা জুনিয়র।
২০ জুন ২০১৮, ০২:৫৯ অপরাহ্ন

রোনালদোর নতুন ইতিহাস

আগের ম্যাচেই রেকর্ডটা স্পর্শ করে রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার শুধুই নিজের করে নিলেন। ইউরোপের সর্বোচ্চ গোলদাতাই এখন পর্তুগাল অধিনায়ক। বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে গোল দিয়ে হাঙ্গেরির কিংবদন্তী ফেরেঙ্ক পুসকাসকে ছাড়িয়ে গেলেন সিআর সেভেন।
২০ জুন ২০১৮, ০২:৩৩ অপরাহ্ন

খেলার পর গ্যালারী পরিষ্কার করেছে সেনেগালের সমর্থকরাও

খেলার পর গ্যালারীর উচ্ছিষ্ট ময়লা আবর্জনা পরিষ্কার করে প্রশংসা কুড়াচ্ছেন জাপানের সমর্থকরা। এবার আরেকটি ভিডিওতে নিজেদের দলের জয়ের পর গ্যালারি পরিষ্কার করতে দেখা গেছে সেনেগালের সমর্থকদেরও।
২০ জুন ২০১৮, ০২:২৫ অপরাহ্ন

রোনালদোর গোলে মরক্কোকে হারাল পর্তুগাল

ম্যাচের শুরুতেই ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত হেডে এগিয়ে যায় পর্তুগাল। এরপর বাকি গল্পটা শুধুই মরক্কোর। একের পর এক আক্রমণে দিশেহারা অবস্থা পর্তুগালের। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থদের গোলের দেখা পায়নি তারা। ম্যাচের শুরুতে দেওয়া রোনালদোর গোলই পার্থক্য গড়ে দেয় ম্যাচের। ফলে ১-০ গোলের জয়ে নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।
২০ জুন ২০১৮, ০১:৫৯ অপরাহ্ন

অবসরে যেতে পারেন ওজিল!

মেক্সিকোর কাছে হারের পর যতজনের বেশি সমালোচনা হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম মেসুত ওজিল। আর্সেনাল মিডফিল্ডারের খেলা মন ভরাতে পারেনি বেশিরভাগ সমর্থকেরই। আর মেক্সিকোর বিপক্ষে ম্যাচে ওজিলের খেলা দেখার পর সাবেক জার্মান কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথাউসের মনে হয়েছে, বিশ্বকাপের পরই অবসরে যেতে পারেন ওজিল!
২০ জুন ২০১৮, ১১:৩৭ পূর্বাহ্ন

ভবিষ্যদ্বাণী : স্পেন বনাম ইরান

বর্তমান বিশ্বের অন্যতম শক্তিধর দল স্পেন। যদিও আগের ম্যাচে পর্তুগালের বিপক্ষে নিজেদের সেরাটা খেলতে পারেনি তারা। তাতে তাদের আত্মবিশ্বাসে সামান্যও চিড় ধরার কথা নয়। প্রতিপক্ষ ইরান যে বিশ্বকাপে এখন পর্যন্ত কখনোই ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে জিততে পারেনি। তাই ম্যাচে পরিষ্কার ভাবে এগিয়ে থেকেই মাঠে নামবে স্প্যানিশরা।
২০ জুন ২০১৮, ১১:২৭ পূর্বাহ্ন

মেসিকে আটকাতে ‘সহকারী কোচ’ রাকিটিচ!

ক্লাবে তাঁরা দুজন খেলেন একই দলে। লিওনেল মেসির খুঁটিনাটি তাই ভালোই জানার কথা ইভান রাকিটিচের। এটাই কাজে লাগাতে চাইছেন ক্রোয়েশিয়া কোচ ডালিচ। বলেছেন, মেসিকে আটকাতে তিন দিনের জন্য ‘সহকারী কোচ’ বানিয়েছেন রাকিটিচকে!
২০ জুন ২০১৮, ১০:৪৪ পূর্বাহ্ন

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি-রোনালদোকে চ্যালেঞ্জ কেইনের!

এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের আশা ভরসার প্রতীক মানা হচ্ছে তাঁকে। হ্যারি কেইন নিজেও প্রচণ্ড আত্মবিশ্বাসী। এতটাই যে, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে চ্যালেঞ্জই জানিয়ে বসলেন!
২০ জুন ২০১৮, ১০:৪০ পূর্বাহ্ন

ভবিষ্যদ্বাণী : উরুগুয়ে বনাম সৌদি আরব

মিশরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বেশ কিছু সহজ সুযোগ তৈরি করেছিল উরুগুয়ে। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি তারা। ভাগ্যক্রমে শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে পূর্ণ তিন পয়েন্ট মেলে তাদের।
২০ জুন ২০১৮, ১০:৩৬ পূর্বাহ্ন

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করে দৃষ্টান্ত জাপানিদের

বিশ্বকাপের মতো বড় আসরে দর্শকেরা মাঠে শুধু খেলা দেখতেই আসেন না, সঙ্গে থাকে প্রচুর খাবার, পানীয় ও প্ল্যাকার্ড-ব্যানার। খেলা শেষে সেই উচ্ছিষ্ট বর্জ্যগুলো মাঠে ফেলে যাওয়াটাও নতুন কিছু নয়। তবে এদিক থেকে ব্যতিক্রমী দৃষ্টান্তই স্থাপন করলেন জাপান সমর্থকেরা। কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে ম্যাচ জেতার পর নিজ দায়িত্বে স্টেডিয়াম পরিষ্কার করেছেন খেলা দেখতে মাঠে আসা দেশটির সমর্থকেরা।
২০ জুন ২০১৮, ০৯:৫৫ পূর্বাহ্ন

জার্মান দলে পরিবর্তনের দরকার নেই, বলছেন নয়্যার

মেক্সিকোর কাছে অপ্রত্যাশিত হারের পর সমালোচনায় বিদ্ধ হচ্ছে গোটা জার্মান দল। একাদশের অনেকের পারফরম্যান্সেই তুষ্ট নয় দলটির সমর্থকেরা। তবে মেক্সিকো ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা গোলকিপার ম্যানুয়েল নয়্যার বলছেন, সুইডেনের বিপক্ষে একাদশে কোন পরিবর্তনের দরকার নেই।
২০ জুন ২০১৮, ০৯:৫১ পূর্বাহ্ন

ফাইনালে ব্রাজিলকে চাইছেন কস্তা

তিনি খেলছেন স্পেনের হয়ে, কিন্তু তাঁর জন্মস্থান ব্রাজিল। স্পেন জাতীয় দলে আসার আগে ব্রাজিল জাতীয় দলের জার্সিও গায়ে চড়িয়েছেন। ডিয়েগো কস্তা তাই ব্রাজিলকে এখনও পুরোপুরি ভুলতে পারেননি। আর সে কারণেই কি না, বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে চাইছেন জন্মভূমি ব্রাজিলকে!
২০ জুন ২০১৮, ০৮:২৩ পূর্বাহ্ন

ভবিষ্যদ্বাণী : পর্তুগাল বনাম মরক্কো

নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেছে পর্তুগাল। স্পেনের মতো শক্তিধর দলকে রুখে দিয়েছে তারা। ম্যাচের বেশ লম্বা সময় পর্যন্ত এগিয়ে ছিল তারাই। দলটি অতিরিক্ত রোনালদো নির্ভর। তবে রোনালদোও আছে সেরা ফর্মে। তাই ভালো কিছু প্রত্যাশা করতেই পারে দলটি।
২০ জুন ২০১৮, ০৮:১৯ পূর্বাহ্ন

ইরান ম্যাচের জন্য ফিট স্প্যানিশ ডিফেন্ডার কার্ভাহাল

চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ায় পর্তুগালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছিলেন দানি কার্ভাহাল। নিজেদের অন্যতম সেরা ডিফেন্ডারকে ছাড়া পর্তুগালের কাছে খাবি খেয়েছে স্পেনও। তবে স্পেন দলের জন্য সুসংবাদ, ইরান ম্যাচের আগে ফিট হয়ে উঠেছেন কার্ভাহাল।
২০ জুন ২০১৮, ০৭:৩৯ পূর্বাহ্ন