রোনালদোকে পেয়ে পর্তুগাল ধন্য: পেপে
দেশটির ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকা তিনি। ইউসেবিও, ফিগোদের মতো কিংবদন্তিদের দেশে জন্মে নিজেকে নিয়ে গেছেন পূর্বসূরীদের চেয়েও উচ্চতর অবস্থানে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোন মেজর টুর্নামেন্টের শিরোপা এসেছে তাঁর হাত ধরেই। পর্তুগালের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি। পর্তুগাল ডিফেন্ডার পেপে তাই বলছেন, ‘রোনালদোকে পেয়ে ধন্য পর্তুগাল।’
২০ জুন ২০১৮, ০৭:৩৪ পূর্বাহ্ন
মেসির পাশে খেলতে প্রস্তুত দিবালা
তাদের দুজনের খেলার ধরন, মাঠের পজিশন অনেকটাই একই রকম। দুজনই বাঁ পায়ের খেলোয়াড় বলে ডান প্রান্তে খেলতে বেশি পছন্দ করেন। কিন্তু একই পজিশনে দুজন খেলোয়াড় খেলানোর মতো বিলাসিতা করার সুযোগ নেই আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলির কাছে। লিওনেল মেসির জন্য তাই বেঞ্চে বসেই বিশ্বকাপ দেখতে হচ্ছে এবারই প্রথম বিশ্বকাপ খেলতে আসা পাওলো দিবালাকে।
২০ জুন ২০১৮, ০৬:৫৯ পূর্বাহ্ন
‘পর্তুগাল কেবল রোনালদো নির্ভর থাকতে পারে না’
স্পেনের বিপক্ষে পর্তুগালের ম্যাচটিকে চাইলে এক কথায় বলে দেয়া যায়, ‘ক্রিস্তিয়ানো রোনালদো বনাম স্পেন’। বলতে গেলে প্রায় একা হাতেই ইউরো চ্যাম্পিয়নদের একটি পয়েন্ট এনে দিয়েছেন সিআর সেভেন। কিন্তু প্রতি ম্যাচে যে রোনালদো দলের রক্ষাকর্তা হতে পারবেন না, সেটি ভালোই জানেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। আর জানেন বলেই দলের বাকিদের উদ্দেশ্যে বলেছেন, পর্তুগাল কেবল রোনালদোর উপর নির্ভর করে থাকতে পারে না।
২০ জুন ২০১৮, ০৬:২৬ পূর্বাহ্ন
বিশ্বকাপে ভিএআরের প্রভাবে ঘটছে যা যা
এবারই প্রথম বিশ্বকাপে ব্যবহৃত হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। নতুন এই প্রযুক্তি কতটুকু ইতিবাচক প্রভাব রাখতে পারবে, তা নিয়ে সন্দেহ কিছুটা ছিলই। কিন্তু গ্রুপ পর্বে সব দলের প্রথম রাউন্ডের ম্যাচ শেষ হওয়ার পর দেখা যাচ্ছে, নতুন এই প্রযুক্তি বেশ ভালোভাবেই প্রভাব ফেলেছে ম্যাচের ফলাফলের উপর।
২০ জুন ২০১৮, ০৬:০৪ পূর্বাহ্ন
বাংলাদেশি ভক্তদের ভিডিও শেয়ার করলেন মেসি
অনেকেই বলেন, ‘আর্জেন্টিনার মোট জনসংখ্যার চেয়ে বাংলাদেশে তাদের ফুটবল সমর্থক বেশি।’ সেই সর্মথকের প্রায় সবাই যে লিওনেল মেসিরও ভক্ত তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে মেসিদের অগুনতি ভক্তের পাগলামীরও সীমা নেই। প্রশ্ন হলো, মেসি কি তা জানেন? উত্তরটা এখন ‘হ্যাঁ’ বলাই যায়। কারণ মেসি নিজেই সমর্থকদের উন্মাদনার একটি ভিডিও শেয়ার করেছেন।
২০ জুন ২০১৮, ০৫:৩০ পূর্বাহ্ন
মেসিকে আটকানোর কৌশল পেয়েছে ক্রোয়েশিয়া
লিওনেল মেসি বিশ্বকাপে এসেছেন নিজের সম্ভাব্য সেরা ফর্ম নিয়েই। বার্সেলোনার হয়ে ডাবল জিতেছেন, ইউরোপের শীর্ষ পাঁচ লীগের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছেন। কিন্তু বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে হতাশার আরেক নাম। পুরো ম্যাচেই মেসিকে বোতলবন্দী করে রাখেন আইসল্যান্ডের ডিফেন্ডারেরা। আর এটিই সাহস জোগাচ্ছে ক্রোয়েশিয়ার ডিফেন্ডার দেজান লভরেনকে। লভরেন বলছেন, মেসিকেও আটকানো সম্ভব। আর সেটির উপায় বাতলে দিয়েছে আইসল্যান্ডই।
২০ জুন ২০১৮, ০৫:০৫ পূর্বাহ্ন
সালাহর মিশরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে এক পা রাশিয়ার
শৈশবে রাশিয়ান রূপকথার গল্প শোনেননি এমন মানুষ কমই খুঁজে পাওয়া যাবে। তবে যারা শোনেননি তারা এবার স্বচক্ষেই দেখলেন। প্রথম ম্যাচে সৌদি আরব উড়িয়ে দেওয়ার পর এবার মিশরকেও সহজেই হারাল দলটি। অথচ বিশ্বকাপের আগে টানা আট মাস জয়হীন ছিল দলটি। ৩-১ গোলের জয়ে ২০১৮ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে এক পা দিয়ে রাখলো তারা। আর অন্যদিকে এ হারে গ্রুপ পর্ব থেকে বিদায় প্রায় নিশ্চিত মোহাম্মদ রাখল দল মিশর।
১৯ জুন ২০১৮, ০৭:৪৬ অপরাহ্ন
পোলান্ডের দুই ‘উপহারে’ জিতল সেনেগাল
পুরো ম্যাচে বল নিয়ন্ত্রণ রাখলেই যে খেলায় জেতা যায় না, এই বিশ্বকাপই বারবার দিচ্ছে সে প্রমাণ। সেনেগালের বিপক্ষে ৬১ শতাশং বল পজিশন রেখেও কাজের কাজ করতে পারেনি পোল্যান্ড। উল্টো ছেলেমানুষী দুই ভুলে অনেকটা জয় উপহার দিয়েছে সেনেগালকে।
১৯ জুন ২০১৮, ০৫:০২ অপরাহ্ন
১০ জনের কলম্বিয়াকে হারিয়ে শুরু জাপানের
সারানস্কে ম্যাচের শুরুতে থেকেই উত্তেজনা। তিন মিনিটেই ফাউল, পেনাল্টি, লাল কার্ড শেষে গোল। ফলে শুরুতেই পিছিয়ে যায় কলোম্বিয়া। তারপরও লড়াই করেছিল দলটি। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। ১০ জনের দল নিয়ে জাপানিজদের সঙ্গে পেরে ওঠেনি তারা। ২-১ গোলের দারুণ জয় নিয়ে বিশ্বকাপ শুরু করে এশিয়ার দল জাপান।
১৯ জুন ২০১৮, ০১:৫৭ অপরাহ্ন
সুইজারল্যান্ড ম্যাচে ভিএআর ব্যবহারের ব্যাখ্যা চায় ব্রাজিল
বিতর্ক এড়াতে রাশিয়া বিশ্বকাপে ব্যবহার করা হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। কিন্তু আসলেই কি বিতর্ক এড়ানো গিয়েছে। নাকি বিতর্ক বেড়েছে। সুইজারল্যান্ডের বিপক্ষে রোববার তাদের প্রথম গ্রুপ ম্যাচের গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্তে ভিএআরের সহয়তা চেয়েছিল ব্রাজিল। কিন্তু রেফারি তাদের আবেদনে সাড়া দেননি। তাই ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে জবাব চেয়েছে ব্রাজিল ফুটবল সংস্থা (সিবিএফ)।
১৯ জুন ২০১৮, ১১:২১ পূর্বাহ্ন
সেই নেইমার এখন ব্রাজিলের 'ভিলেন'
দুর্দান্ত এক দল নিয়ে রাশিয়া বিশ্বকাপে পা রেখেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু প্রথম ম্যাচে নিজেদের মতো খেলতে পারেনি দলটি। সে ম্যাচে সুইসদের মূল প্রতিপক্ষই যেন ছিল পিএসজি সুপারস্টার নেইমার। পায়ে বল গেলেই ফাউল করে থামিয়ে দেওয়া হয়েছে তাকে। কিন্তু এতো মার খাওয়ার পর সহানুভূতি তো দূরের কথা উল্টো তাকেই দুষছে ব্রাজিলিয়ান গণমাধ্যম।
১৯ জুন ২০১৮, ১০:২০ পূর্বাহ্ন
‘সাদিও মানে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়’
এবারের বিশ্বকাপে সেনেগালের সবচেয়ে বড় ভরসার নাম সাদিও মানে। লিভারপুলের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে আসা মানের উপরেই ভরসা করে থাকবে গোটা সেনেগাল। এই সেনেগাল দলের সবচেয়ে বড় তারকাও তিনিই। সেনেগাল কোচ আলিউ সিসে তো বরং আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন, সাদিও মানে বিশ্বেরই অন্যতম সেরা খেলোয়াড়।
১৯ জুন ২০১৮, ১০:১৪ পূর্বাহ্ন
সংখ্যায় সংখ্যায় রাশিয়া-মিশর ম্যাচ
দুই দলের জন্য পরিস্থিতি যেন সম্পূর্ণ বিপরীত। প্রথম ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ফুরফুরে মেজাজে আছে স্বাগতিক রাশিয়া। আর উরুগুয়ের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে শুরুতেই ব্যাকফুটে চলে গেছে ২৮ বছর পর বিশ্বকাপে আসা মিশর। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ১২ টায় মুখোমুখি হচ্ছে বিপরীত অবস্থানে থাকা এই দুই দল। তার আগে চলুন একবার চোখ বুলিয়ে নেয়া যাক পরিসংখ্যানের দিকে।
১৯ জুন ২০১৮, ০৯:৫৩ পূর্বাহ্ন
বদলি হিসেবে খেলতে অস্বীকৃতি : দেশে ফেরত পাঠানো হলো ক্রোয়েশিয়া স্ট্রাইকারকে
বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়াটাই যেখানে অনেক ফুটবলারের পরম আরাধ্য স্বপ্ন, সেখানে হাতের লক্ষ্মী স্বেচ্ছায় পায়ে ঠেললেন ক্রোয়েশিয়া স্ট্রাইকার নিকোলা কালিনিচ। নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে বদলি হিসেবে খেলতে অস্বীকৃতি জানানোয় ২৩ জনের স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে কালিনিচকে। সাথে সাথে তাঁকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে।
১৯ জুন ২০১৮, ০৯:১৫ পূর্বাহ্ন
কোস্টারিকার বিপক্ষে অনিশ্চিত নেইমার?
পায়ের ইনজুরির পর দীর্ঘ সময় মাঠের বাইরে বসে থেকে ফিরেছিলেন নেইমার। তবে তাঁর সেই ফেরা সুখকর হয়নি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে একের পর এক ফাউলের শিকার হতে হয়েছে। তাঁকে স্বাভাবিক খেলা খেলতে না দেয়ার লক্ষ্যে অটল সুইসরা বারবার ফাউল করে তাঁর খেলার ছন্দ নষ্ট করে দিতে চেয়েছে। সেই পরিকল্পনায় তারা সফলও।
১৯ জুন ২০১৮, ০৮:৫৬ পূর্বাহ্ন
বাদ পড়ছেন রোহো-বিলিয়া-ডি মারিয়া?
আইসল্যান্ডের সাথে ম্যাচে মন ভরাতে পারেনি পুরো আর্জেন্টিনা দলের খেলাই। নিষ্প্রভ ছিলেন দলের বেশিরভাগ তারকা ফুটবলার। তবে তার মধ্যেও আলাদা করে তিনজনের খেলা বেশি হতাশাজনক ছিল- মার্কোস রোহো, লুকাস বিলিয়া ও অ্যাঙ্গেল ডি মারিয়া। সবশেষ খবর অনুযায়ী, ক্রোয়েশিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের ট্যাকটিকস নতুন করে সাজানোর কথা ভাবছেন কোচ হোর্হে সাম্পাওলি। আর নতুন সেই ট্যাকটিকসে সম্ভবত জায়গা হচ্ছে না এই তিনজনের।
১৯ জুন ২০১৮, ০৮:৫১ পূর্বাহ্ন
ভবিষ্যদ্বাণী : রাশিয়া বনাম মিশর
নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেছে রাশিয়া। সৌদি আরবকে উড়িয়ে দিয়েছে দলটি। তাই স্বাভাবিকভাবেই তাদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে। তেমনি তাদের কাছে ভক্ত-সমর্থকদের প্রত্যাশার পারদ এখন অনেক উঁচুতে। ঘরের মাঠে তাই কিছুটা হলেও চাপ কাজ করবে এ ম্যাচে।
১৯ জুন ২০১৮, ০৭:৫২ পূর্বাহ্ন
সাম্পাওলির সমালোচনায় মুখর ম্যারাডোনা
হোর্হে সাম্পাওলি যখন আর্জেন্টিনা দলের দায়িত্ব নিলেন, তখনই নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন তিনি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের কাছে পয়েন্ট খোঁয়ানোর পর আরও একবার সাম্পাওলির সমালোচনায় সরব হলেন ডিয়েগো ম্যারাডোনা।
১৯ জুন ২০১৮, ০৭:২৭ পূর্বাহ্ন
রাশিয়ার বিপক্ষে খেলতে ‘প্রস্তুত’ সালাহ
প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হয়েছিল মিশরের। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ স্বাগতিক রাশিয়ার বিপক্ষে তাই জয়ের বিকল্প নেই মিশরের। মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মিশরের জন্য সুসংবাদ, রাশিয়ার বিপক্ষে আজ মাঠে নামার ভালো সম্ভাবনা আছে মোহামেদ সালাহর।
১৯ জুন ২০১৮, ০৬:৪৯ পূর্বাহ্ন
সৌদি খেলোয়াড়দের বহনকারী বিমানে আগুন
সৌদি আরবের খেলোয়াড়দের বহনকারী অফিশিয়াল বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের মোকাবেলা করার জন্য রোস্তভে যাওয়ার পথে আকাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৯ জুন ২০১৮, ০৫:৫৮ পূর্বাহ্ন