হ্যারি কেইনের জোড়া গোলে জয় পেল ইংল্যান্ড
নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ইংলিশদের আটকে রেখেছিল তিউনিসিয়া। মনে হচ্ছিল আর্জেন্টিনা, জার্মানি, ব্রাজিলের মতোই নিজেদের প্রথম ম্যাচে জয়হীনই থাকবে ইংল্যান্ডও। কিন্তু যোগ করা সময়ে সব হিসেব পাল্টে দেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। তার জোড়া গোলেই আফ্রিকার দল তিউনিসিয়াকে ২-১ গোলে হারিয়েছে থ্রি লায়ন্সরা।
১৮ জুন ২০১৮, ০৭:৫৮ অপরাহ্ন
লুকাকুর জোড়া গোলে পানামাকে উড়িয়ে শুরু বেলজিয়ামের
শুরু থেকেই একচ্ছত্র প্রাধান্য বিস্তার করেই খেলছিল বেলজিয়াম। তবে দারুণ কিছু সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারছিল না তারা। প্রথমার্ধ তাই গোলশূন্য। তাতে শঙ্কা জাগে বেলজিয়ামও কি অন্য ফেভারিটদের পথ ধরবে? কিন্তু দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা আরও বাড়িয়ে ঠিকই বড় জয় তুলে নিয়েছে রেড ডেভিলরা। নবাগত পানামাকে হারিয়েছে ৩-০ গোলে।
১৮ জুন ২০১৮, ০৪:৫৫ অপরাহ্ন
দাপট দেখিয়ে জার্মানিকে বার্তা দিল সুইডেন
এক যুগ পর বিশ্বকাপে এসে প্রথম ম্যাচেই দাপট দেখিয়ে জিতেছে সুইডেন। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে জার্মানির গ্রুপে নিজেদের অবস্থানও পোক্ত করেছে তারা।
১৮ জুন ২০১৮, ০২:১২ অপরাহ্ন
‘বিশ্বকাপ জেতার মতো প্রতিভা আছে বেলজিয়ামের’
বেলজিয়ামের সোনালী প্রজন্ম বলা হচ্ছে এই দলকে। দলে আছেন ইউরোপ মাতিয়ে আসা একাধিক তারকা ফুটবলার। বেলজিয়াম ফুটবলার হ্যাজার্ড তাই বলছেন, বিশ্বকাপ জেতার মতো প্রয়োজনীয় প্রতিভা আছে এই বেলজিয়াম দলের।
১৮ জুন ২০১৮, ১১:৪৯ পূর্বাহ্ন
নিজেদের কাজটা ঠিকভাবে করুন: রেফারিদের নেইমার
এবারের বিশ্বকাপের অন্যতম বড় সুপারস্টার তিনি। গোটা ব্রাজিলের আশা ভরসার কেন্দ্রবিন্দুও। সেই নেইমারকেই কি না গতকাল এতবার ফাউলের শিকার হতে হলো! সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মোট ১০ বার ফাউলের শিকার হতে হয়েছে নেইমারকে, যা কিনা ১৯৯৮ সালে অ্যালান শিয়ারারের পর বিশ্বকাপে কোন খেলোয়াড়ের উপর সর্বোচ্চ ফাউলের রেকর্ডও।
১৮ জুন ২০১৮, ১১:৪২ পূর্বাহ্ন
দ্বিতীয় রাউন্ডের পথটা কঠিন দেখছেন ইংল্যান্ড কোচ
বেলজিয়ামের সাথে পানামা আর তিউনিশিয়া, বিশ্বকাপে ইংল্যান্ডের গ্রুপকে খুব একটা কঠিন বলেননি কেউই। তবে ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট এমন দাবির সাথে একমত নন। বিশ্বকাপের অন্যতম কঠিন গ্রুপে পড়েছে তাঁর দল, এমনটাই বলছেন থ্রি লায়ন্সদের কোচ।
১৮ জুন ২০১৮, ১১:৩৪ পূর্বাহ্ন
জার্মানিকে ভড়কে দেওয়া লোজানোই কি এবারের বড় আবিষ্কার?
প্রতি আসরেই কোন না কোন নতুন তারকার জন্ম দেয় বিশ্বকাপ। গতবারই যেমন সবাইকে ছন্দময় ফুটবলে মাতিয়ে পাদপ্রদীপের আলোয় চলে এসেছিলেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। বিশ্বকাপের পরপরই সুযোগ পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে, সেখান থেকে পরে গিয়েছেন বায়ার্ন মিউনিখেও। এই বিশ্বকাপেও যে ব্যতিক্রম হবে না, তা বলেই দেয়া যায়। কিন্তু কে হবেন সেই উদীয়মান তারকা? গতকালের ম্যাচের পর সেই দাবিটা কিন্তু জোরেশোরেই জানিয়ে রাখলেন মেক্সিকোর হার্ভিং লোজানো।
১৮ জুন ২০১৮, ০৯:০৮ পূর্বাহ্ন
ফেভারিটদের এ কী দশা!
বিশ্বকাপ শুরুর আগে ফেভারিটদের তালিকায় ব্রাজিল, জার্মানি, স্পেন, ফ্রান্স আর আর্জেন্টিনা- এই পাঁচটি নামই ঘুরেফিরে এসেছে বারবার। অথচ এক ফ্রান্স বাদ দিলে নিজেদের প্রথম ম্যাচে জিততে পারেনি আর কেউ। ফ্রান্সের জেতাটাও যে অনায়াস, তাও নয়। আর বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি তো হেরেই বসল মেক্সিকোর কাছে।
১৮ জুন ২০১৮, ০৮:২৫ পূর্বাহ্ন
ভবিষ্যদ্বাণী: বেলজিয়াম বনাম পানামা
এক ঝাঁক তারকা খেলোয়াড় নিয়ে এবার রাশিয়া বিশ্বকাপে এসেছে বেলজিয়াম। সেদিক থেকে বিশ্বকাপের অন্যতম দাবিদারও তারা। কিন্তু টুর্নামেন্টের শুরুতে যেভাবে জায়ান্টরা ধরা খাচ্ছে তাতে কিছুটা হলেও শঙ্কায় তারা। তবে নিজেদের সেরাটা খেলতে পারলে বড় ফলাফল অসম্ভব কিছুই নয়।
১৮ জুন ২০১৮, ০৬:৫১ পূর্বাহ্ন
নেইমারের উপর ফাউলের রেকর্ড!
ঘরের মাঠে মারাত্মক এক ফাউলের শিকার হয়ে ২০১৪ বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল নেইমারের। চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছিল অনেকদিন। এবারের বিশ্বকাপেও প্রথম ম্যাচেই মাঠে নেমে নেইমারকে ফাউলের কারণে বারবার হোঁচট খেতে হয়েছে এই তারকাকে। ২০ বছরের মধ্যে কোন ম্যাচে একক কোন খেলোয়াড়ের উপর করা ফাউলের তো রেকর্ডই হয়ে গেছে।
১৮ জুন ২০১৮, ০৬:২৮ পূর্বাহ্ন
ভবিষ্যদ্বাণী: ইংল্যান্ড বনাম তিউনিসিয়া
চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ফ্রান্স ছাড়া কোন জায়ান্ট দলই জিততে পারেনি। গতবারের চ্যাম্পিয়ন জার্মানি তো হেরেই গেছে। তাই রাশিয়া বিশ্বকাপের হিসেব নিকেশ যেন পাল্টে গিয়েছে। তাই ইউরোপের অন্যতম শক্তিধর ইংল্যান্ড কি জিততে পারবে? প্রশ্নটা থেকেই যায়।
১৮ জুন ২০১৮, ০৬:১৬ পূর্বাহ্ন
গোলের আগে ফাউল করেছিল সুইজারল্যান্ড : তিতে
স্পেন, পর্তুগাল পারেনি, পারেনি আর্জেন্টিনা, জার্মানিও। ফেভারিটদের মধ্যে জিতেছিল কেবল ফ্রান্স। নিজেদের প্রথম ম্যাচে নেমে দারুণ ছন্দে থাকা ব্রাজিলও খেয়েছে হোঁচট। ২০ মিনিটে ফিলিপ কৌতিনহোর গোলে এগিয়ে যাওয়ার পর ৫০ মিনিট গোল ফেরত দেয় সুইজারল্যান্ড। তবে ব্রাজিল কোচ তিতে বলছেন, ওই গোলের আগে ফাউল করেছিলেন গোলদাতা স্টিভেন জুবার।
১৮ জুন ২০১৮, ০৬:০৪ পূর্বাহ্ন
গোল উদযাপন করতে গিয়ে ভূমিকম্প ঘটালো মেক্সিকানরা!
বিশ্বকাপে প্রথম ম্যাচ, প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। মেক্সিকানরা তাই পরিষ্কারভাবেই আন্ডারডগ ছিল কালকের ম্যাচে। কিন্তু আন্ডারডগ সেই মেক্সিকোই দিল এবারের বিশ্বকাপের প্রথম চমক। হার্ভিং লোজানোর একমাত্র গোলে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে দুর্দান্তভাবে শুরু হয়েছে মেক্সিকোর বিশ্বকাপ। আর লোজানোর গোলের পর মেক্সিকানরা খুশিতে আত্মহারা হয়ে এমনভাবে উদযাপন করেছে যে, তাদের দেশে ছোটখাটো একটা কৃত্রিম ভূমিকম্পই হয়ে গেছে!
১৮ জুন ২০১৮, ০৫:৪২ পূর্বাহ্ন
‘জয়টা মেক্সিকোর প্রাপ্য ছিল’
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ এক চমক উপহার দিল মেক্সিকো। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিয়েছে তারা। কিন্তু শুরু আগে পরিষ্কারভাবেই এ ম্যাচে ফেভারিট ছিল জার্মানরা। তারপরও জয়টি মেক্সিকোর প্রাপ্য ছিল বলেই জানালেন জার্মান দলের ডিফেন্ডার ম্যাটস হ্যামেলস। ম্যাচের পরিস্থিতির কথা বিবেচনা করেই এ কথা বলছেন তিনি।
১৮ জুন ২০১৮, ০৫:২৫ পূর্বাহ্ন
জিততে পারল না ব্রাজিলও
এবারের বিশ্বকাপে সব ফেভারিটের শুরুটা যেন একই ছকে বাধা। ধুঁকতে ধুঁকতে জিতেছিল ফ্রান্স, বাকি ফেভারিট কেউই জিততে পারেনি। আগের ম্যাচেই মেক্সিকোর কাছে তো হেরেই বসেছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। সুইজারল্যান্ডের সঙ্গে সমর্থকদের হতাশ করল কাপ জেতার অন্যতম দাবিদার ব্রাজিলও।
১৭ জুন ২০১৮, ০৮:০২ অপরাহ্ন
‘জয়টা মেক্সিকোর প্রাপ্য ছিল’
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ এক চমক উপহার দিল মেক্সিকো। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিয়েছে তারা। কিন্তু শুরু আগে পরিষ্কারভাবেই এ ম্যাচে ফেভারিট ছিল জার্মানরা। তারপরও জয়টি মেক্সিকোর প্রাপ্য ছিল বলেই জানালেন জার্মান দলের ডিফেন্ডার ম্যাটস হ্যামেলস। ম্যাচের পরিস্থিতির কথা বিবেচনা করেই এ কথা বলছেন তিনি।
১৭ জুন ২০১৮, ০৬:১০ অপরাহ্ন
ইতিহাসে নাম লেখালেন মেক্সিকোর মার্কেজ
সেই ২০০২ সালের বিশ্বকাপে থাকা একমাত্র ফুটবলার যিনি এই বিশ্বকাপেও আছেন। মেক্সিকোর রাফায়েল মার্কেজ ইতিহাসে মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে খেলে ফেললেন পঞ্চম বিশ্বকাপ। এরমধ্যে চারবার অধিনায়কের আর্মব্যান্ড পরে অনন্য রেকর্ড গড়েছেন তিনি।
১৭ জুন ২০১৮, ০৫:৩৮ অপরাহ্ন
মেক্সিকোর কাছে হেরে শুরু চ্যাম্পিয়ন জার্মানির
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তারা। মোট ৪টি শিরোপা ঘরে নিয়েছে। র্যাঙ্কিংয়েও শীর্ষে। সেই জার্মানিকে হারের তিক্ত স্বাদ উপহার দিল মধ্য আমেরিকার দল মেক্সিকো। দারুণ জমাট ডিফেন্স আর কাউন্টার অ্যাটাকে জার্মানদের দিশেহারা করে জিতেছে ১-০ গোলে।
১৭ জুন ২০১৮, ০৪:৪৮ অপরাহ্ন
পারলেন না নাভাস, কোস্টারিকাকে হারাল সার্বিয়া
অতন্দ্র প্রহরীর মতো গোলবার আগলে রেখেছিলেন কেইলর নাভাস। একের পর এক মুহুর্মুহু আক্রমণ যেভাবে সামলেছেন তাতে মনে করিয়ে দিচ্ছিল গত বিশ্বকাপের কথা। কিন্তু দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে সাবেক ম্যানচেস্টার সিটি তারকা আলেকজান্ডার কোলারভই বদলে দিলেন সব। কোস্টারিকাকে ১-০ গোলের হারিয়ে শেষ হাসি হাসল সার্বিয়াই।
১৭ জুন ২০১৮, ০১:৪৬ অপরাহ্ন
সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের অধিনায়ক মার্সেলো
তিতের ব্রাজিল দলে এ যেন এক অদ্ভুত নিয়ম। নির্দিষ্ট কোন অধিনায়ক নেই, একেক ম্যাচে একেক জনের হাতে আর্মব্যান্ড পরিয়ে দেন কোচ! বিশ্বকাপের প্রথম ম্যাচে কে অধিনায়ক হবেন, জল্পনা কল্পনা ছিল সেটি নিয়েও। অবশেষে জানা গেলো, সুইজারল্যান্ডের বিপক্ষে অধিনায়কত্বের দায়িত্ব পাচ্ছেন মার্সেলো।
১৭ জুন ২০১৮, ১০:৪২ পূর্বাহ্ন