মেসির পাশেই আগুয়েরো-মাশ্চেরানোরা
আইসল্যান্ডের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। মূলত লিওনেল মেসির পেনাল্টি মিসের খেসারত দিয়েছে দলটি। কিন্তু তারপরও সতীর্থদের সঙ্গেই পাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।
১৭ জুন ২০১৮, ০৮:৫২ পূর্বাহ্ন
মেসির পেনাল্টি ঠেকানোর রহস্য জানালেন আইসল্যান্ড গোলকিপার
নায়ক হওয়ার মঞ্চ প্রস্তুত ছিল লিওনেল মেসির জন্য। পেনাল্টি থেকে গোল করে দলকে এনে দিতে পারতেন জয়, আর্জেন্টিনাও বিশ্বকাপ শুরু করতে পারতো ইতিবাচকভাবে। তবে মেসি নন, মেসির জন্য সাজানো মঞ্চে নায়ক হয়ে গেলেন আরেকজন। বলা হচ্ছে আইসল্যান্ডের গোলকিপার হ্যানেস হ্যালডরসনের কথা।
১৭ জুন ২০১৮, ০৮:৩৮ পূর্বাহ্ন
আর্জেন্টিনার চাপ বাড়াতে মদ্রিচের কৌশল
অতিরিক্ত চাপে অধিকাংশ দলই কম-বেশি ভেঙে পড়ে। তাই প্রতিপক্ষকে চাপে রাখতে এ কৌশলটা প্রায়ই নিয়ে থাকেন দলগুলো। আগের দিন আইসল্যান্ডের বিপক্ষে ড্র করায় দারুণ চাপে আর্জেন্টিনা।
১৭ জুন ২০১৮, ০৮:১৮ পূর্বাহ্ন
ভবিষ্যদ্বাণী: ব্রাজিল বনাম সুইজারল্যান্ড
ব্রাজিলের মতো সোনায় মোড়ানো সাফল্য আর আছে কার? পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন। একমাত্র দল হিসেবে খেলেছে প্রতিটি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপেও দলে আছে এক ঝাঁক তারকা। তাই বিশ্বকাপের মঞ্চে এবারও দারুণ কিছু করতে পারে বরাবরের ফেভারিট দলটি। বড় কোন অঘটন না ঘটলে মাঝারী শক্তি দল সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ারই কথা তিতের দলের।
১৭ জুন ২০১৮, ০৭:৩৬ পূর্বাহ্ন
ভবিষ্যদ্বাণী: জার্মানি বনাম মেক্সিকো
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থানও ধরে রেখেছে লম্বা সময় ধরেই। দলও খেলছে দুর্দান্ত। কিন্তু হঠাৎ করেই গত এক মাসে বদলেছে অনেক কিছু। তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ওজিল-গুন্ডুমানের দেখা করা নিয়ে দলে কিছুটা কোন্দল। শেষ দুই প্রস্তুতি ম্যাচে আশানুরূপ ফল হয়নি। অস্ট্রিয়ার বিপক্ষে তো হেরেই যায়।
১৭ জুন ২০১৮, ০৭:০৩ পূর্বাহ্ন
আরেকবার অঘটন ঘটাতে পারবে সুইজারল্যান্ড?
২০১০ বিশ্বকাপটা সুইজারল্যান্ড শুরু করেছিল ফেভারিট স্পেনের মুখোমুখি হয়ে। স্পেনের সহজ জয়কেই সম্ভাব্য ফলাফল হিসেবে ভেবেছিলেন সবাই। কিন্তু ফেভারিটদের ১-০ গোলে হারিয়েই নিজেদের বিশ্বকাপ শুরু করেছিল সুইসরা। ৮ বছর পর আরেকটি বিশ্বকাপে আরেক ফেভারিট ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের টানা চতুর্থ বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে সুইজারল্যান্ড। এবারও কি পারবে আরেকটি অঘটনের জন্ম দিতে?
১৭ জুন ২০১৮, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংখ্যায় সংখ্যায় ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচ
আর্জেন্টিনা, স্পেন, পর্তুগালদের মতো বড় দলের মাঠে নামা হয়ে গেছে। আজ রাতে মাঠে নামছে আরেক বড় দল ও এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিল। বাংলাদেশ সময় রাত বারোটায় রোস্তভে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। তার আগে দেখে নেয়া যাক পরিসংখ্যান কী বলছে।
১৭ জুন ২০১৮, ০৬:০৮ পূর্বাহ্ন
'প্রথম ম্যাচের জন্য সম্পূর্ণ ফিট নন নেইমার'
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে এবারের আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল। তবে তার আগে ব্রাজিল কোচ তিতে বলছেন, প্রথম ম্যাচের আগে সম্পূর্ণ ফিট নন দলের সেরা তারকা নেইমার।
১৭ জুন ২০১৮, ০৫:৫৩ পূর্বাহ্ন
মেসি না রোনালদো: পেনাল্টিতে সেরা কে?
রাশিয়া বিশ্বকাপ হতে পারে দুজনেরই শেষ বিশ্বকাপ। অথচ তার শুরুটা কী অদ্ভুত বৈপরীত্য নিয়েই না হলো লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর! আগের দিন যেখানে অনেকটা একা হাতে পর্তুগালকে রক্ষা করেছেন রোনালদো, সেখানে কি না মেসির পেনাল্টি মিসের কারণে পয়েন্ট খোয়াতে হলো আর্জেন্টিনাকে! কিন্তু মেসির এমন পেনাল্টি মিস নতুন কিছু নয়, যেমন নতুন নয় রোনালদোর পেনাল্টি থেকে গোল করার দক্ষতাও। পেনাল্টি নেয়ায় তাহলে কে এগিয়ে? মেসি? না রোনালদো? চলুন বিশ্লেষণ করে দেখা যাক।
১৭ জুন ২০১৮, ০৫:৪১ পূর্বাহ্ন
পুরো পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার উপরে ক্রোয়েশিয়া
গ্রুপ –ডি তে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়ে শুরু করেছে আর্জেন্টিনা। সে সুবিধা নিয়ে প্রত্যাশিত জয়ে টেবিলের এক নম্বরে উঠে গেছে ক্রোয়েশিয়া।
১৬ জুন ২০১৮, ০৯:০৮ অপরাহ্ন
পেনাল্টি মিসের কারণ ব্যাখ্যা করে দায় স্বীকার মেসির
লিওনেল মেসির পা জোড়ার দিকেই তাকিয়েছিল গোটা আর্জেন্টিনা। দলের আশা ভরসার সবচেয়ে বড় নাম তিনি। অথচ এমন এক ভুল করলেন, যার খেসারত দিয়েছে পুরো দল। আইসল্যান্ডের বিপক্ষে তার ওই পেনাল্টি মিসেই দুই পয়েন্ট খুইয়েছে আর্জেন্টিনা। আর এই দায় পুরোটাই নিজের কাঁধে নিয়েছেন মেসি। দিয়েছেন পেনাল্টি নেওয়ার আগের মুহূর্তের গোলমালের ব্যাখ্যাও।
১৬ জুন ২০১৮, ০৬:৪৪ অপরাহ্ন
খেলল পেরু, জিতল ডেনমার্ক
ভিএআর প্রযুক্তির সুবিধা নিয়ে ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স। একই সুবিধা পেয়েছিল ৩৬ বছর পর বিশ্বকাপে ফেরা পেরুও। কিন্তু দুর্ভাগ্য তাদের। সে সুবিধাটা কাজে লাগাতে না পেরে হেরেই যায় দলটি। ডেনমার্কের কাছে ০-১ গোলের ব্যবধানে পরাজয় বরণ করে তারা।
১৬ জুন ২০১৮, ০৬:০৪ অপরাহ্ন
এবার খলনায়ক মেসি!
আগের দিন একটি পেনাল্টি থেকে গোলের শুরু করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ পর্যন্ত করেছেন হ্যাটট্রিক। পর্তুগিজ স্ট্রাইকারের এমন সাফল্যের পর সবাই তাকিয়ে ছিল মেসির দিকে। আইসল্যান্ডের বিপক্ষে কি জাদু দেখান ক্ষুদে জাদুকর। কিন্তু এদিন দলকে জেতাতে তো পারেনইনি, উল্টো মিস করেছেন একটি পেনাল্টি। সমর্থকদের কাছে দিনশেষে রীতিমতো খলনায়ক বনে গেলেন!
১৬ জুন ২০১৮, ০৩:৩১ অপরাহ্ন
পেনাল্টি মিস করলেন মেসি, জিততে পারল না আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে রুখে দিতে অতি রক্ষানাত্মক কৌশল নিয়েছিল বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা আইসল্যান্ড। লিওনেল মেসিদের মুহুর্মুহু আক্রমণ আটকে সফলও হয়েছে তারা। তবে দলকে জেতানোর সহজ সুযোগ পেয়েছিলেন মেসি। পেনাল্টি মিস করে সমর্থকদের হতাশায় পুড়িয়েছেন আর্জেন্টিনার সেরা খেলোয়াড়।
১৬ জুন ২০১৮, ০২:৫৮ অপরাহ্ন
ভিএআরের প্রথম সুফল পেল ফ্রান্স
প্রযুক্তির দিক থেকে এবারের বিশ্বকাপ ছাপিয়ে গেছে আগের সবগুলো আসর। গেল আসরের মতো গোল লাইন টেকনোলজি তো আছেই এবার নতুন করে যুক্ত হয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। আর তাতে প্রথম সুবিধা ভোগ করেছে ফ্রান্স।
১৬ জুন ২০১৮, ১২:৩৮ অপরাহ্ন
ধুঁকে ধুঁকে উদ্ধার তারকায় ভরা ফ্রান্সের
এবার বিশ্বকাপে ফ্রান্সের এত তারকা যে চাইলে কোচ দিদিয়ের দেশম রিজার্ভ বেঞ্চ দিয়েই অনায়াসে শক্ত একাদশ বানাতে পারেন। তবে সেই তারকাদের নামের ভার থাকলে কি হবে, কাজের কাজটা করা চাই তো। প্রথম ম্যাচে নেমে অন্তত তার ছাপ দেখা যায়নি। ড্র হতে যাওয়া ম্যাচ তবু শেষ মুহূর্তে গোলে জিতেছে তারা।
১৬ জুন ২০১৮, ১১:৪১ পূর্বাহ্ন
ভবিষ্যদ্বাণী: আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড
সাম্প্রতিক সময়ে দারুণ খেলছে আইসল্যান্ড। প্রথমবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে এসেই কোয়ার্টার ফাইনাল। তবে দলটি নির্ভর করে রক্ষণভাগের উপরই। কিন্তু প্রতিপক্ষ যে আর্জেন্টিনা। যে দলে খেলে বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তাই এ ম্যাচে শেষ পর্যন্ত এগিয়ে থাকছে আর্জেন্টিনাই।
১৬ জুন ২০১৮, ১১:০৩ পূর্বাহ্ন
'আমি মনে করি না এটা মেসির শেষ বিশ্বকাপ'
বয়স ত্রিশের কোটা পেরিয়েছে তাই এবারের বিশ্বকাপই লিওনেল মেসির শেষ সুযোগ দেখছেন অনেকে। তবে সেই আলোচনায় সায় নেই আর্জেন্টিনা কোচ হোর্সে সাম্পওলির। সেরা শিষ্যকে পরের বিশ্বকাপেও দেখার আশা করছেন তিনি।
১৬ জুন ২০১৮, ১০:১২ পূর্বাহ্ন
আইসল্যান্ডকে হারানো কঠিন হবে: আর্জেন্টিনা কোচ
ম্যাচের আগের দিনই প্রথম একাদশে কারা খেলবেন তা জানিয়ে দিয়েছেন আর্জেন্টিনা কোচ হোর্সে সাম্পাওলি। আর তাতে প্রতিপক্ষকে হেলা করার কোন বিষয় নেই বলে জানান তিনি। বরং রক্ষণাত্মক কৌশলে খেলা আইসল্যান্ডকে হারানো কঠিন হবে বলে মনে করেন আর্জেন্টিনা।
১৬ জুন ২০১৮, ০৮:৪৭ পূর্বাহ্ন
ভবিষ্যদ্বাণী: ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া
জিদানের মতো শক্তিধর খেলোয়াড় নেই বর্তমান ফ্রান্স দলে। কিন্তু তাতে কি? এক ঝাঁক তরুণ প্রতিভাবান খেলোয়াড় রয়েছে দলটিতে। সব বিভাগেই আছে দারুণ সব খেলোয়াড়। শুধু জ্বলে ওঠার অপেক্ষা। আর তা হলে উড়েই যেতে পারে অস্ট্রেলিয়া।
১৬ জুন ২০১৮, ০৮:০৮ পূর্বাহ্ন