অমন ভুলের পরও ডি গিয়াকে আগলেই রাখছেন মরিনহো
সময়ের অন্যতম সেরা গোলকিপার বলা হয় তাঁকে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন কয়েক মৌসুম ধরেই। এবারের বিশ্বকাপে গোলপোস্টের নিচেও স্পেনের বড় ভরসা ডেভিড ডি গিয়া। তবে প্রথম ম্যাচে অন্তত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই স্প্যানিশ গোলকিপার। তাঁর শিশুতোষ ভুলেই পর্তুগালকে দ্বিতীয় গোল উপহার দিয়েছে স্পেন।
১৬ জুন ২০১৮, ০৭:৪১ পূর্বাহ্ন
‘বয়স যত বাড়ছে, রোনালদো তত দুর্দান্ত হচ্ছে’
তাঁকে কেন গোলস্কোরিং মেশিন বলা হয়, তার প্রমাণ গতকাল রাতে আরও একবার দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের ক্যারিয়ারের ও বিশ্বকাপ ইতিহাসের ৫১ তম হ্যাটট্রিক করে ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগালকে এক পয়েন্ট এনে দিয়েছেন পর্তুগীজ সুপারস্টার। আর দুর্দান্ত এই হ্যাটট্রিকের পর রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন সতীর্থ বার্নার্দো সিলভা।
১৬ জুন ২০১৮, ০৬:৫২ পূর্বাহ্ন
‘রোনালদো ডাইভ দিতে মুখিয়ে থাকেন’
এমনিতেই তাদের দুজনের সম্পর্কটা বিশেষ ভালো নয়। দুজন খেলেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবে, কথার লড়াইটা তাই প্রায় সময় লেগেই থাকে। সেই ধারার ব্যতিক্রম হলো না বিশ্বকাপে এসেও। ক্রিশ্চিয়ানো রোনালদোকে খোঁচা মেরে স্পেন ডিফেন্ডার জেরার্ড পিকে বলেছেন, রোনালদো সবসময় ডাইভ দিতে মুখিয়ে থাকেন!
১৬ জুন ২০১৮, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংখ্যায় সংখ্যায় আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচ
লিওনেল মেসিকে দেখতে মুখিয়ে আছেন রাশিয়ার দর্শকেরা। অবশেষে আজ আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। তবে তার আগে দেখে নেয়া যাক এই ম্যাচকে ঘিরে কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যান।
১৬ জুন ২০১৮, ০৬:৩৭ পূর্বাহ্ন
রোনালদো পেরেছেন, মেসি কি পারবেন?
ব্যাপারটা নতুন কিছু নয়। এর আগেও ফুটবল বিশ্ব এমন ঘটনার সাক্ষী হয়েছে। আগের দিন হ্যাটট্রিক করেছেন কেউ একজন, পরের দিন ঠিক হ্যাটট্রিক করেই তার জবাব দিয়েছেন আরেকজন। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি যেন মাঠে নামেনই একে অপরের বিপক্ষে গোলের দাঁড়িপাল্লায় এগিয়ে যেতে!
১৬ জুন ২০১৮, ০৬:৩০ পূর্বাহ্ন
স্পেন-পর্তুগালের ম্যাচে রোনালদোর যত রেকর্ড
মাঠে যেন নামেনই রেকর্ড করার জন্য। ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে নামবেন আর রেকর্ড করবেন না, এ যেন হতেই পারে না। ব্যতিক্রম হয়নি সোচিতে স্পেনের বিপক্ষে ম্যাচেও। ম্যাচের ৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেই হয়ে গেছেন আরও একটি দুর্দান্ত রেকর্ডের মালিক।
১৬ জুন ২০১৮, ০৬:২৩ পূর্বাহ্ন
রোমাঞ্চ ছড়ানো ম্যাচে রোনালদোর হ্যাটট্রিক
কি হয়নি এই ম্যাচে। একবার এগিয়ে গেছে পর্তুগাল তো আবার ফিরেছে স্পেন। পরে যখন স্পেন এগিয়ে থেকে প্রায় ম্যাচ শেষ করে দিচ্ছিল তখনই আবির্ভাব ক্রিস্তিয়ানো রোনালদোর। দুর্দান্ত এক হ্যাটট্রিকে বিশ্বকাপ শুরু করেছেন তিনি। রোমাঞ্চ ছড়িয়ে ৩-৩ গোলে ড্র হয়েছে স্পেন-পর্তুগাল ম্যাচ।
১৫ জুন ২০১৮, ০৭:৫৭ অপরাহ্ন
বিশ্বকাপে নেমেই রোনালদোর রেকর্ড
রাশিয়া বিশ্বকাপে নেমেই নতুন এক রেকর্ডে নাম খেলালেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রথম পর্তুগিজ ফুটবলার হিসেবে আলাদা চার বিশ্বকাপ গোল করার কৃতিত্ব অর্জন করলেন তিনি। চার বিশ্বকাপে গোল করা ইতিহাসের চতুর্থ খেলোয়াড়ও হয়েছেন রোনালদো।
১৫ জুন ২০১৮, ০৬:১৯ অপরাহ্ন
মরক্কো-ইরান ম্যাচে খেলল কে আর জিতল কে!
শেষ মুহূর্তের গোলে আগের ম্যাচেই হৃদয় ভেঙ্গেছে মিশরের। সান্ত্বনা তবু তাদের আছে। কারণ গোলটা দিয়েছিল উরুগুয়ের খেলোয়াড়রা। তবে শুক্রবার সান্ত্বনার কোন ভাষা নেই মরক্কোর। কারণ পুরো ম্যাচে দুর্দান্ত খেলে নির্ধারিত সময়ে শেষে যোগ করা সময়ের শেষ মুহূর্তে এসে গোল খেয়েছেন। তাও আবার নিজেদের খেলোয়াড়ের কাছ থেকেই। আর এ আত্মঘাতী গোলে পূর্ণ ৩ পয়েন্টের সন্তুষ্টি নিয়ে মাঠ ছেড়েছে এশিয়ার দল ইরান।
১৫ জুন ২০১৮, ০৫:০৩ অপরাহ্ন
শেষ মুহূর্তের গোলে মিশরের হৃদয় ভাঙল উরুগুয়ে
দলের সেরা তারকা মোহাম্মদ সালাহ ফিরতে পারলেন না ইনজুরি থেকে। তার উপর শক্তির বিচারে অনেক এগিয়ে উরুগুয়ে। তাই রক্ষণভাগ ধরে রেখেই খেলেছিল মিশর। ৮৯ মিনিট পর্যন্ত আগলেও রেখেছিল। কিন্তু শেষ মিনিটে দুর্ভাগ্য ভর করে ফারাওদের। ডিফেন্ডার হোসে মারিয়া গিমেনেজের গোলে ১-০ গোলে জয় পায় উরুগুয়ে।
১৫ জুন ২০১৮, ০২:১১ অপরাহ্ন
ভবিষ্যদ্বাণী: স্পেন বনাম পর্তুগাল
বর্তমান বিশ্বের অন্যতম সেরা দল স্পেন। দারুণ ছন্দেও আছে তারা। বাছাই পর্বে ১০ ম্যাচের নয়টি জয়, অপরটি ড্র। কিন্তু হুট করে কোচ বরখাস্তের কাণ্ডে কিছুটা হলেও ব্যাক ফুটে দলটি। কিন্তু দলের খেলোয়াড়রা জ্বলে উঠলে যে কোন বাধাই অতিক্রম করতে পারে ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলটি।
১৫ জুন ২০১৮, ১০:০৯ পূর্বাহ্ন
কোচ বরখাস্তের ঘটনা স্পেনের উপর প্রভাব ফেলবে না: পর্তুগাল কোচ
‘বি’ গ্রুপ তো বটেই, প্রথম পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচ এটি। নামের ভার তো রয়েছেই, পাশাপাশি ফুটবলের সৌন্দর্যের দিক থেকেও সবার মধ্যে আগ্রহ জাগানিয়া ম্যাচ এটি। অথচ ম্যাচের একদিন আগেও ম্যাচ নিয়ে কোন আলোচনা নেই! সবার মনোযোগ যেন এখনো হুলেন লোপেতেগির বরখাস্তের দিকেই।
১৫ জুন ২০১৮, ০৯:৩৬ পূর্বাহ্ন
ভবিষ্যদ্বাণী: উরুগুয়ে বনাম মিশর
দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা। দলে আছেন লুইস সুয়ারেজ ও এডিসন কাভানির মতো তারকা খেলোয়াড়ও। তাদের বিপক্ষেই নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ২৮ বছর পর বিশ্বকাপে সুযোগ পাওয়া মিশর। তবে হালের নতুন তারকা মোহাম্মদ সালাহর কারণে দলটিকে সমীহ করতেই হচ্ছে।
১৫ জুন ২০১৮, ০৯:২৫ পূর্বাহ্ন
সব ভুলে পর্তুগাল ম্যাচে মনোযোগ দেয়ার আহ্বান রামোসের
গত কয়েকদিনে নাটক কম হয়নি স্পেন দলকে ঘিরে। বিশ্বকাপ শুরুর এক দিন আগে কোচ ছাটাই, তারপর তাড়াহুড়ো করে নতুন কোচ নিয়োগ। বিশ্বকাপের আগে এতসব নাটকের ভিড়ে চাপা পড়ে গেছে ‘বি’ গ্রুপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটিই। তাই স্পেন অধিনায়ক সার্জিও রামোস বলছেন, সময় হয়েছে সব পেছনে ফেলে পর্তুগাল ম্যাচে মনোযোগ দেয়ার।
১৫ জুন ২০১৮, ০৭:০৩ পূর্বাহ্ন
সংখ্যায় সংখ্যায় মিশর-উরুগুয়ে ম্যাচ
একদিকে এডিনসন কাভানি-লুইস সুয়ারেজের বিধ্বংসী জুটি, আরেকদিকে সদ্য ইউরোপ মাতিয়ে আসা মোহামেদ সালাহ। ইয়েকেটারিনবার্গে উরুগুয়ে-মিশর লড়াইটা তাই জমজমাটই হওয়ার কথা। ‘এ’ গ্রুপের হিসাব নিকাশ মেলাতে এই ম্যাচ হয়ে উঠতে পারে ভীষণ গুরুত্বপূর্ণ। ম্যাচের আগে তাই দেখে নেয়া যাক পরিসংখ্যান কি বলছে।
১৫ জুন ২০১৮, ০৬:০৮ পূর্বাহ্ন
প্রথম ম্যাচে খেলছেন ‘শতভাগ’ ফিট সালাহ
চিকিৎসকেরা আশঙ্কা প্রকাশ করেছিলেন, গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ খেলা নাও হতে পারে মোহামেদ সালাহর।
১৫ জুন ২০১৮, ০৫:৪০ পূর্বাহ্ন
রাশিয়ার বড় জয়; পাল্টে যেতে পারে গ্রুপ ‘এ’ এর সমীকরণ
শক্তিমত্তা বিবেচনায় এবারের বিশ্বকাপের গ্রুপ ‘এ’ কে বলতে হবে অন্যতম সহজ গ্রুপ। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সবচেয়ে কম র্যাঙ্কিংধারী দুটি দল ছিলো এ গ্রুপে। তাই বাকি দুই দল সহজেই শেষ ষোলোতে উঠে যাবে, এমনটাই হয়তো ভেবে রেখেছিলেন অনেকে।
১৫ জুন ২০১৮, ০৫:২০ পূর্বাহ্ন
সৌদি আরবকে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা রাশিয়ার
২০১৭ সালের অক্টোবর। এরপর কেটে গেছে প্রায় নয় মাস। একটি জয়ের পেছনে ছুটছিল রাশিয়া। আর সেই বহুকাঙ্খিত জয়টি এলো বিশ্বকাপেই। একেবারে রাজার বেশে। বিশ্বকাপের উদ্বোধনী খেলায় একেবারে উড়িয়ে দিয়েছে সৌদি আরবকে। জিতেছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে।
১৪ জুন ২০১৮, ০৫:১৭ অপরাহ্ন
জমকালো আয়োজনে শুরু হলো বিশ্বকাপ ফুটবল
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর বিশ্বকাপ ফুটবলের। এবার ২১তম আসরের উদ্বোধন ঘোষণা করেন স্বাগতিক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
১৪ জুন ২০১৮, ০৩:০২ অপরাহ্ন
বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশ
শুরু হচ্ছে বিশ্বকাপের ২১তম আসর। পুরো এক মাস মাঠে আলো ছড়াবেন সেরা তারকারা। এর আগের ২০ আসরে ফুটবলের এই মহা উৎসবকে রাঙিয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে থেকে ইতিহাসে স্থায়ী আসন পাওয়া ফুটবলারের সংখ্যাও অনেক। বিশ্বকাপে সর্বকালের সেরা একাদশ বানানো তাই ভীষণ ঝক্কির কাজ।
১৪ জুন ২০১৮, ১২:০৯ অপরাহ্ন