ভবিষ্যদ্বাণী: সৌদি আরব বনাম রাশিয়া

আর কয়েক ঘণ্টা পরেই শুরু হয়ে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হচ্ছে সৌদি আরব। ম্যাচের ফলাফল কি হবে তা জানা যাবে ম্যাচ শেষে, তবে ম্যাচের আগেই ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা।
১৪ জুন ২০১৮, ১১:১৮ পূর্বাহ্ন

বিশ্বকাপ জেতার ‘শেষ’ সুযোগ; কাজে লাগাতে পারবেন রোনালদো?

ক্যারিয়ারে কম ট্রফি জেতেননি তিনি। সময়ের সেরা দুই ফুটবলারের একজন, ক্লাব ও দেশের হয়ে জিতেছেন বহু ট্রফি। তবে ছুঁয়ে দেখা হয়নি বিশ্বকাপ ট্রফিটি, প্রত্যেক ফুটবলারের জন্য যেটি পরম আরাধ্য স্বপ্ন। রাশিয়ায় আবারও সেই সুযোগ পাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, খুব সম্ভবত ক্যারিয়ারে শেষবারের মতো।
১৪ জুন ২০১৮, ১০:০৩ পূর্বাহ্ন

রিয়ালের সমালোচনায় জাভি

বিশ্বকাপ শুরুর ঠিক এক সপ্তাহ আগে রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে জুলেন লোপেতেগির নাম ঘোষণার সমালোচনা করেছেন সাবেক বার্সেলোনা তারকা জাভি হার্নান্দেস। তার মতে কোচ ঘোষণার জন্য সঠিক সময় বেছে নেয়নি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
১৪ জুন ২০১৮, ০৯:৫৯ পূর্বাহ্ন

মেসি-রোনালদো ফাইনাল, বলছেন মরিনহো!

মেসি-রোনালদো মুখোমুখি বিশ্বকাপের ফাইনালে, ভাবতে পারছেন? আপনি ভাবতে না পারলেও একজন কিন্তু ঠিকই ভেবে ফেলেছেন এমনটা। হোসে মরিনহো বলছেন, রাশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলবে আর্জেন্টিনা ও পর্তুগাল!
১৪ জুন ২০১৮, ০৯:৪৭ পূর্বাহ্ন

র‍্যাঙ্কিংয়ে অপরিবর্তিত জার্মানি-ব্রাজিল; তিন ধাপ এগোলো বাংলাদেশ

বিশ্বকাপ শুরুর আগে র‍্যাঙ্কিং হালনাগাদ করলো ফিফা। হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে নেই বিশেষ কোন চমক। শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, দ্বিতীয় স্থান ধরে রেখেছে ব্রাজিলও।
১৪ জুন ২০১৮, ০৮:৫৬ পূর্বাহ্ন

প্রথম ম্যাচের ফল বলে দিল ‘জ্যোতিষী’ বিড়াল

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কখনো হারেনি স্বাগতিক দল, এই ধারা বজায় থাকতে যাচ্ছে এবারও। সৌদি আরবকে হারিয়ে ঘরের মাঠে জয় দিয়েই বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে স্বাগতিক রাশিয়া। না না, ম্যাচ পাতানোর কোন ব্যাপার নেই এখানে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ সম্পর্কে এই ভবিষ্যদ্বাণী করেছে একিলিস নামের এক রুশ বিড়াল!
১৪ জুন ২০১৮, ০৬:৩৭ পূর্বাহ্ন

তবুও ফেভারিট স্পেন, বলছেন পাউলিনহো-এমবাপ্পে

বিশ্বকাপের ফেভারিট দলগুলোর মধ্যে একটি তারা। প্রতিটি পজিশনেই বিশ্বসেরা সব ফুটবলার নিয়ে দারুণ ভারসাম্যপূর্ণ দল স্পেনের। তবে বিশ্বকাপ শুরুর মাত্র এক দিন আগে কোচ বরখাস্তের ঘটনায় টালমাটাল হয়ে পড়েছে স্পেন শিবির। স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা কমে যেতে পারে, এমনটাও বলছেন কেউ কেউ। তবে ব্রাজিলের পাউলিনহো ও ফ্রান্সের এমবাপ্পে বলছেন, স্পেন এখনো বিশ্বকাপের অন্যতম দাবিদার।
১৪ জুন ২০১৮, ০৬:২৩ পূর্বাহ্ন

রাশিয়া না সৌদি আরব, কার পাল্লা ভারি?

বাংলাদেশ সময় আজ রাত ৯ টায় স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের ২১ তম আসরের। ঘরের মাঠে খেলা বলে কিছুটা হয়তো এগিয়ে থাকবে স্বাগতিকেরাই, কিন্তু বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের অপরাজেয় থাকার ঐতিহ্য ধরে রাখার চাপের সঙ্গে রাশিয়ার আছে খারাপ ফর্মে। এই সুযোগ নিতে মুখিয়ে থাকবে সৌদি আরব।
১৪ জুন ২০১৮, ০৫:৪২ পূর্বাহ্ন

দল বিশ্লেষণ: সবাইকে গুঁড়িয়ে বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে ব্রাজিলের

আর কয়েকঘন্টা পরই শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপ। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা এখন বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। কে জিতবে একুশতম আসর? সে তালিকায় হট ফেভারিট দলগুলোর মধ্যে উপরের নাম ব্রাজিল। বিশ্বকাপের সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন, সবচেয়ে বেশি ম্যাচ জেতা ও সবগুলো আসরে খেলা একমাত্র দল ব্রাজিল। তবে ২০০২ সালের পর থেকে আর যেতে পারছে না ফাইনালে। গেল আসরে ঘরের মাঠে হতাশা কাটিয়ে এবার প্রতাপ নিয়েই ফিরেছে তারা। দেখে নেওয়া যাক ব্রাজিলের হালচাল।
১৩ জুন ২০১৮, ০১:৫০ অপরাহ্ন

স্পেনের নতুন কোচ হিয়েরো

স্পেন ফুটবল দলের নতুন কোচ হিসেবে ফার্নান্দো হিয়েরোর নাম ঘোষণা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফএএফ)। সদ্যই বরখাস্ত করা জুলেন লোপেতেগির স্থলাভিষিক্ত হলেন আরএফএএফের স্পোর্টিং ডিরেক্টর। এক টুইটার বার্তায় বিষয়টি জানায় আরএফএএফ।
১৩ জুন ২০১৮, ০১:৪১ অপরাহ্ন

বিশ্বকাপে যেখানে আগেভাগেই ‘চ্যাম্পিয়ন’ জার্মানি

রাশিয়া বিশ্বকাপে জার্মানি চ্যাম্পিয়ন হতে পারবে কি না, তা সময়ই বলে দেবে। তবে এক দিক থেকে বিশ্বকাপ শুরুর আগেই ‘চ্যাম্পিয়ন’ হয়ে গেলো বর্তমান চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর্শক রাশিয়ায় আসছেন জার্মানি থেকেই।
১৩ জুন ২০১৮, ০১:১৯ অপরাহ্ন

বিশ্বকাপের দলগুলোর ‘ডাক নাম’

আর মাত্র একদিন। এরপরই পর্দা উঠছে রাশিয়া বিশ্বকাপের। প্রথম দিনে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হচ্ছে সৌদি আরব। তবে অনেক এর আগে থেকেই বিশ্বকাপের রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে ফুটবল ভক্ত-সমর্থকদের মধ্যে। প্রিয় দলগুলোকে আদর করে নানা নামে ডেকে থাকেন তারা। চলুন জেনে নেওয়া যাক আদর করে কোন দলকে কি নামে ডাকেন ভক্ত-সমর্থকরা।
১৩ জুন ২০১৮, ১২:৩৮ অপরাহ্ন

‘ওজিল-গুন্ডুগানকে বহিষ্কার করা উচিৎ’

একে তো বিশ্বকাপ শুরু হতে এক দিনও বাকি নেই। অন্যদিকে জার্মানির অন্যতম সেরা খেলোয়াড় মেসুত ওজিল। গত বিশ্বকাপে জার্মানিকে চ্যাম্পিয়ন করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিলো তার। অথচ এ খেলোয়াড়ের বহিষ্কার চাইছেন সাবেক জার্মান তারকা স্টিফেন ইফেনবার্গ। তার সঙ্গে এলকে গুন্ডুগানের বহিষ্কারও চাইছেন তিনি।
১৩ জুন ২০১৮, ১২:০৪ অপরাহ্ন

২০২৬ বিশ্বকাপের আয়োজক চূড়ান্ত

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে ২০২৬ সালের বিশ্বকাপ।
১৩ জুন ২০১৮, ১১:৩৬ পূর্বাহ্ন

গরু বিক্রি করে প্রোজেক্টর কিনলেন ব্রাজিল সমর্থক!

বিশ্বকাপে নিজের প্রিয় দলকে সমর্থন দিতে কত অদ্ভুত কাজই না করেন ফুটবলপ্রেমীরা। তবে রফিক ইসলাম নামের এক ব্রাজিল সমর্থক যা করেছেন, তাতে চমকে যেতে পারেন অনেকেই। নিজের প্রিয় দল ব্রাজিলের খেলা সবার সাথে মিলেমিশে উপভোগ করার জন্য নিজের গরু বিক্রি করে প্রোজেক্টর কিনেছেন তিনি!
১৩ জুন ২০১৮, ১১:১৭ পূর্বাহ্ন

বরখাস্তই হলেন স্পেনের কোচ লোপেতেগি

অবশেষে গুঞ্জনই সত্য হলো। স্প্যানিশ মিডিয়ার অনুমান সত্য প্রমাণিত করে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের মাত্র ২৪ ঘণ্টা আগে কোচ হুলেন লোপেতেগিকে বরখাস্ত করলো স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
১৩ জুন ২০১৮, ১০:২৫ পূর্বাহ্ন

‘বিশ্বাসঘাতক’ লোপেতেগির উপর প্রচণ্ড খেপেছে স্পেন

স্পেন দল যখন বিশ্বকাপ প্রস্তুতিতে প্রচণ্ড ব্যস্ত তখনই খবর আসে তাদের কোচ হুলেন লোপেতেগি বিশ্বকাপের পরপরই হয়ে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের কোচ। জিনেদিন জিদান দায়িত্ব ছাড়ার পর তার সঙ্গে কথা পাকাপাকি করেছে রিয়াল। তবে বিশ্বকাপের আগে এমন খবরে বেজায় চটেছে স্পেন ফুটবল ফেডারেশন। এমনকি কোচকে এখনি বরখাস্ত করার কথা ভাবছে তারা।
১৩ জুন ২০১৮, ০৯:২৭ পূর্বাহ্ন

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দায়িত্বে আর্জেন্টাইন রেফারি

স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার উদ্বোধনী ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানা। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে প্রথম ম্যাচের জন্য পিতানার সহকারী হিসেবে থাকছেন তারই স্বদেশী হুয়ান পাবলো বেলাত্তি ও হার্নান মাইদানা। আর ফোর্থ অফিশিয়াল হিসেবে থাকছেন ব্রাজিলের সান্দ্রো রিচ্চি।
১৩ জুন ২০১৮, ০৮:৪৮ পূর্বাহ্ন

রাশিয়া বিশ্বকাপে ভাঙতে পারে যে দশ রেকর্ড

গত বিশ্বকাপে যেমন রোনাল্ডোর সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দিয়েছিলেন মিরোস্লাভ ক্লোজা, তেমনি এবারের বিশ্বকাপেও কিছু কিছু রেকর্ডকে তাড়া করে বেড়াবেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও থমাস মুলারের মতো তারকারা। আবার স্বদেশী মেসির কাছেই রেকর্ড হারানোর শঙ্কায় থাকবেন ডিয়েগো ম্যারাডোনাও। রাশিয়া বিশ্বকাপে ভেঙে যেতে পারে, এমন দশ রেকর্ডের উপর চোখ বুলিয়ে নেয়া যাক।
১৩ জুন ২০১৮, ০৭:৫৭ পূর্বাহ্ন

এবার অফসাইড হলেও খেলা চলবে, তবে...

অফসাইডে গোল হওয়া যেমন নতুন কিছু নয়, তেমন ভুল অফসাইড ডাকার কারণে প্রাপ্য গোল থেকে বঞ্চিত হওয়াটাও নতুন কিছু নয়। তবে এবার ভুল অফসাইডের কারণে গোল বাতিল হওয়া অনেকটাই কমে যেতে পারে। রাশিয়া বিশ্বকাপের জন্য অফসাইড বিষয়ে যে নতুন সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
১৩ জুন ২০১৮, ০৭:২৬ পূর্বাহ্ন