যা থাকছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে
আর কয়েকঘন্টা পরই বিশ্ব ফুটবলের মহাযজ্ঞের। বৃহস্পতিবার স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের ম্যাচ দিয়ে পর্দা উঠছে রাশিয়া বিশ্বকাপের। চলুন দেখে নেওয়া যাক কি থাকছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে।
১৩ জুন ২০১৮, ০৭:০৬ পূর্বাহ্ন
বিশ্বকাপের ঠিক আগে ইরানকে বিপাকে ফেলল আমেরিকান কোম্পানি
বিশ্বকাপের ঠিক আগে মহা ফ্যাসাদে পড়েছে ইরান ফুটবল দল। ইরানের খেলোয়াড়দের বুট দেওয়ার চুক্তি ছিল ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী সংস্থা নাইকির। কিন্তু শেষ মুহূর্তে এসে হুট করেই তারা বুট সহরবার না করার কথা জানিয়ে দিয়েছে। ইরানের বিরুদ্ধে বিশ্বব্যাপী অর্থনৈতিক অবরোধের কারণেই নাকি এমন সিদ্ধান্ত।
১২ জুন ২০১৮, ০৬:৫৪ অপরাহ্ন
বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি: খুঁটিনাটি যত তথ্য
২০১০ বিশ্বকাপে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের গোল বিতর্কে উদ্ভব গোল লাইন টেকনলোজির। তবে তাতেই ফুটবল ম্যাচের সব বিতর্ক শেষ হয়নি। কখনো গোলের আগে করা ফাউল এড়িয়ে গেছে রেফারিদের চোখ। ভুল পেনাল্টি দেওয়া, না দেওয়া নিয়ে তো বিতর্ক অহরহ। এবার বিশ্বকাপে এমন সব বিতর্ককে মাটিচাপা দিতে প্রথমবারের মতো ব্যবহৃত হতে যাচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)।
১২ জুন ২০১৮, ০২:৪৮ অপরাহ্ন
কৌতিনহোর মাথায় ডিম ভাঙলেন নেইমাররা
বিশ্বকাপের আর মাত্র বাকি দুই দিন। শেষ সময়ের অনুশীলনে ব্যস্ত দলগুলো। সোচিতে অনুশীলন করছে ব্রাজিল দল। বেশ ফুরফুরে মেজাজেই আছেন নেইমাররা। সোমবার বেশ মজা করেই কাটিয়েছেন অনুশীলনের প্রথম দিন। এক পর্যায়ে সতীর্থ ফিলিপ কৌতিনহোর মাথায় ডিম ভেঙ্গে এমনকি আটা মাখিয়ে উৎসবমুখর পরিবেশ গড়ে তোলেন তারা।
১২ জুন ২০১৮, ০১:৪৫ অপরাহ্ন
রুশদের মুখেও ‘মেসি মেসি’
নিবিড় অনুশীলনের জন্য মস্কো থেকে ২৫ মাইল দূরে সবুজে ঘেরা শান্তশিষ্ট শহর ব্রোনিৎসিকেই বেছে নিয়েছিলেন লিওনেল মেসির আর্জেন্টিনা। কিন্তু ক্ষুদে যাদুকর মেসি যেখানে আছেন সে শহর কি আর শান্ত থাকতে পারে। আলবিসেলেস্তাদের অনুশীলন ক্যাম্পের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ‘মেসি মেসি’ ধ্বনিতে চিৎকার করতে থাকেন প্রায় ৪০০ রুশ মেসি ভক্ত।
১২ জুন ২০১৮, ১১:৩২ পূর্বাহ্ন
মেসিদের রুখে দেওয়ার পণ আইসল্যান্ডের
প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়াই আইসল্যান্ডের জন্যে উৎসবের উপলক্ষ। তবে এতেই আপ্লুত থাকতে চাইছে না তারা। নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করতে চাইছে দারুণ কিছু করে। আর সেই পথে আইসল্যান্ডের বড় বাধার নাম লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রথম ম্যাচে মেসিদের চমকে দিতেই পরিকল্পনা আঁটছে সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপ খেলতে যাওয়া ইউরোপের এই দেশ।
১২ জুন ২০১৮, ১১:২২ পূর্বাহ্ন
‘সেভেন আপ’ কাণ্ড বদলে দিয়েছে ব্রাজিলকে
ঘরের মাঠে বিশ্বকাপ। জিতলেই ফাইনাল। কিন্তু এমন ম্যাচে রীতিমতো বিধ্বস্ত হয়ে গেলো পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। জার্মানির কাছে ৭-১ গোলের হারের কষ্ট আজও ভুলতে পারেনি সেলেকাওরা। তবে এর থেকে সঠিক শিক্ষাটা ঠিকই নিয়েছেন বলে মনে করেন দলের অন্যতম সেরা খেলোয়াড় থিয়াগো সিলভা।
১২ জুন ২০১৮, ১০:১৮ পূর্বাহ্ন
বিশ্বকাপে যেমন আয় করবেন রেফারিরা
অপেক্ষার পালা প্রায় শেষ, দীর্ঘ চার বছরের প্রতীক্ষার পর অবশেষে রাশিয়ায় পর্দা উঠতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের ২১ তম আসরের। বাছাইপর্ব শেষে সেরা ৩২ টি দল লড়বে বিশ্বসেরার মুকুট মাথায় তুলতে। মাঠে মূল আকর্ষণের কেন্দ্রে হয়তো থাকবেন মেসি-রোনালদো-নেইমারদের মতো তারকারা, তবে খেলার গতিপ্রকৃতি কিন্তু নির্ধারণ করবেন রেফারিরাই।
১২ জুন ২০১৮, ০৯:০১ পূর্বাহ্ন
হাঁটুর ব্যথায় অনুশীলন ছাড়লেন পিকে
বিশ্বকাপের আগে যেন ইনজুরির মিছিল শুরু হয়েছে তারকা খেলোয়াড়দের। দিনে দিনে এর সংখ্যা বাড়ছেই। সোমবার নিজেদের অনুশীলনে হাঁটুতে ব্যাটা পেয়েছেন স্পেনের অন্যতম সেরা ডিফেন্ডার জেরার্দ পিকে। বড় ধরণের ইনজুরি না হলেও এদিন আর অনুশীলন করতে পারেননি বার্সেলোনা তারকা।
১১ জুন ২০১৮, ১০:৫৪ পূর্বাহ্ন
‘সময়টা এখন বেলজিয়ামের’
বিশ্বকাপে ব্রাজিল, জার্মানি, স্পেন, ফ্রান্স কিংবা আর্জেন্টিনার মতো বড় নাম নয় বেলজিয়াম। নেই দারুণ কোন ঐতিহ্য। সেই ১৯৮৬ সালে শেষ চারে খেলেছিলো দলটি। ওইটাই সেরা সাফল্য। কিন্তু তারপরও এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার বেলজিয়াম। কারণ সাম্প্রতিক সময়ের সেরা বেশ কিছু খেলোয়াড় রয়েছে দলটিতে। তাই এবারই কিছু করে দেখানোর সময় বলে মনে করছেন দলের চেলসি তারকা এডেন হ্যাজার্ড।
১১ জুন ২০১৮, ১০:০৮ পূর্বাহ্ন
রাশিয়া পৌঁছেছে নেইমারের ব্রাজিল
টটেমহ্যামের মাঠে দুই সপ্তাহ অনুশীলন শেষ করে লন্ডন ছেড়েছে ব্রাজিল ফুটবল দল। সোমবার সকালে রাশিয়ায় সোচির ব্লাক সি রিসোর্ট সিটিতে পৌঁছায় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেখানে টিম হোটেল সুইসোটেল রিসোর্ট সোচি ক্যামেলিয়ায় অবস্থান করছে নেইমারের দল।
১১ জুন ২০১৮, ০৭:০১ পূর্বাহ্ন
অস্ট্রিয়াকে তিন গোলে উড়িয়ে প্রস্তুতি সারল ব্রাজিল
রাশিয়া যাওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি দারুণভাবে সেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রীতি ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তিতের শিষ্যরা। গোল পেয়েছেন গ্যাব্রিয়েল জেসুস, নেইমার আর কৌতনহো।
১০ জুন ২০১৮, ০৪:০৮ অপরাহ্ন
মেসির দৃষ্টিতে বিশ্বকাপের পাঁচ ফেভারিট দল
শুরু থেকেই রাশিয়া বিশ্বকাপে ফেভারিটদের কাতারে নিজের দল আর্জেন্টিনাকে রাখতে নারাজ অধিনায়ক লিওনেল মেসি। তার মতে এবার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রয়েছে পাঁচটি দলের। বিশেষ করে গতবারের চ্যাম্পিয়ন জার্মানিকে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে রেখেছেন। তার সঙ্গে ব্রাজিল, স্পেন, ফ্রান্স ও বেলজিয়ামকে সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়ন দেখছেন এ বার্সেলোনা তারকা।
১০ জুন ২০১৮, ০৩:০৫ অপরাহ্ন
মিশরের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন সালাহ
ইনজুরির কারণে প্রায় দুই সপ্তাহ যাবত মাঠের বাইরে মিশরের সেরা তারকা মোহাম্মদ সালাহ। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এখনও। তবে এর মাঝেই মিশরের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন এ লিভারপুল তারকা। যদিও অনুশীলনে নামেননি ‘মিশরের মেসি’ খ্যাত এ তারকা।
১০ জুন ২০১৮, ০২:২৬ অপরাহ্ন
অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকছেন নেইমার
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশনে রোববার মাঠে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ অস্ট্রিয়া। আর এ ম্যাচ দিয়েই পিএসজি সুপারস্টার নেইমার শুরুর একাদশে খেলবেন বলে জানিয়েছেন দলের প্রধান কোচ তিতে।
১০ জুন ২০১৮, ১২:৪২ অপরাহ্ন
বিলাসবহুল জেটে চড়ে রাশিয়ায় মেসিরা
বার্সেলোনায় ১০ দিনের রুদ্ধশ্বাস অনুশীলন শেষে রাশিয়া পৌঁছেছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। বিশ্বকাপে দারুণ কিছু করার লক্ষ্যে শনিবার রাতে মস্কোর ঝুকভস্কাই বিমানবন্দরে অবতরণ করে মেসিদের বহনকারী বিলাসবহুল প্রাইভেট জেট রোলিং স্টোনস।
১০ জুন ২০১৮, ১১:৪৪ পূর্বাহ্ন
আর্জেন্টিনা দলে লানজিনির বদলি পেরেস
চোট পেয়ে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে যাওয়া মিডফিল্ডার মানুয়েল লানজিনির জায়গায় এনজো পেরেসকে দলে নিয়েছেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি।
৯ জুন ২০১৮, ০২:১৩ অপরাহ্ন
কেমন হলো বিশ্বকাপের থিম সং ‘লিভ ইট আপ’ এর ভিডিও
উইল স্মিথ, নিকি জ্যাম ও ইরা ইসিত্রফাইর গাওয়া বিশ্বকাপের থিম সং ‘লিভ ইট আপ’ এর ভিডিও প্রকাশ হয়েছে। গত ২৪ মে গানটির অডিও সংস্করণ ইউটিউবে প্রকাশ হওয়ার পর তেমন সাড়া পড়েনি। তবে ৭ জুন গানের সঙ্গে ভিডিও যুক্ত হওয়ার পর তা আগের চেয়ে দর্শকদের বেশি মন কাড়ছে।
৯ জুন ২০১৮, ০১:৩৩ অপরাহ্ন
বিশ্বকাপের ৩২ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড
এবারের রাশিয়া বিশ্বকাপের বরাবরের মতোই ৩২ দলে মোট ৭৩৬ জন খেলোয়াড় অংশ নেবেন। দল ঘোষণার শেষ দিন ছিল ৪ জুন। তার আগেই অবশ্যই সব দল চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন। তবে চোটের কারণ এইসব স্কোয়াডে এক বা একাধিক পরিবর্তন হতে পারে।
৯ জুন ২০১৮, ১২:১৯ অপরাহ্ন
পিকে-শাকিরার ঘরে চুরি
বেচারা জেরার্দ পিকে। অনুশীলন ক্যাম্প ছেড়ে জার্মানি গিয়েছিলেন দীর্ঘদিনের বান্ধবী কলোম্বিয়ান গায়িকা শাকিরার কনসার্ট দেখতে। কিন্তু ফিরে দেখলেন ঘরের মূল্যবান সম্পদগুলো উধাও। আর তার ঘরের চুরির বিষয়টি নিজেই জানিয়েছেন এ স্প্যানিশ সুপারস্টার।
৮ জুন ২০১৮, ০২:০৭ অপরাহ্ন