ড্রিবল করা কি নেইমারের জন্য অপরাধ, প্রশ্ন তিতের

মেক্সিকোর বিপক্ষে আলো ছড়িয়েছেন ঠিকই, তবে মেক্সিকোর অর্ধে বেশিক্ষণ বল পায়ে রাখার জন্য কেউ কেউ সমালোচনাও করছেন নেইমারের। তবে ব্রাজিল কোচ তিতে সেই দলে নেই। ড্রিবলিং কোন অপরাধ নয় জানিয়ে দিয়ে ব্রাজিল কোচ বলেছেন, তিনি চান নেইমার এমন ড্রিবল করুক।
৩ জুলাই ২০১৮, ০৮:৪৩ পূর্বাহ্ন

সুইজারল্যান্ড বনাম সুইডেন: ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

গ্রুপ পর্বের লড়াই শেষে নকআউট পর্বও শেষ দিকে। হারলেই বিদায়। সর্বোচ্চটা বাজি রেখেই খেলতে হবে দলগুলোকে। এদিন দিনের প্রথম ম্যাচে ১৯৫৮ সালের ফাইনালিস্ট সুইডেনের মোকাবেলা করবে সুইজারল্যান্ড।
৩ জুলাই ২০১৮, ০৮:০৬ পূর্বাহ্ন

৫২ বছরের পুরনো স্মৃতি ফিরিয়ে আনলো বেলজিয়াম

দ্বিতীয়ার্ধে দুই গোল করে এগিয়ে গিয়েছিল জাপান। বেলজিয়ামের সোনালী প্রজন্মের ফুটবলারদের সামনে তখন আরও একবার খালি হাতে ফেরার শঙ্কা। কিন্তু সেই শঙ্কা সত্যি হতে দেয়নি বেলজিয়াম, নব্বই মিনিটের মধ্যেই জাপানকে তিন গোল ফিরিয়ে দিয়ে অবিশ্বাস্যভাবে জিতে নিয়েছে ম্যাচ। আর এতেই ৫২ বছরের পুরনো স্মৃতি ফিরিয়ে এনেছে রবার্তো মার্টিনেজের দল।
৩ জুলাই ২০১৮, ০৮:০৬ পূর্বাহ্ন

ইংল্যান্ড বনাম কলম্বিয়া : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

গ্রুপ পর্বের লড়াই শেষে নকআউট পর্বও শেষ দিকে। হারলেই বিদায়। সর্বোচ্চটা বাজি রেখেই খেলতে হবে দলগুলোকে। এদিন দিনের দ্বিতীয় ম্যাচে ১৯৬৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মোকাবেলা করবে ল্যাটিন আমেরিকার দল কলম্বিয়া।
৩ জুলাই ২০১৮, ০৭:২২ পূর্বাহ্ন

প্রতিপক্ষ আমার মনোযোগ নষ্ট করার জন্যই এসব করছে: নেইমার

এই বিশ্বকাপে সম্ভবত একটি ম্যাচও যায়নি, যেখানে তাঁর বিরুদ্ধে প্রতিপক্ষরা ইচ্ছে করে পড়ে যাওয়ার অভিযোগ আনেননি। তবে এসবে পাত্তা দিচ্ছেন না নেইমার নিজে। বলেছেন, খেলা থেকে তাঁর মনোযোগ সরিয়ে দেয়ার উদ্দেশ্যেই প্রতিপক্ষরা এমন করছে।
৩ জুলাই ২০১৮, ০৭:১৮ পূর্বাহ্ন

গ্যালারিতে নাৎসি ব্যানার: রাশিয়াকে জরিমানা করলো ফিফা

স্পেনকে হারিয়ে মাঠের ফুটবলে সুসংবাদ শুনেছে রাশিয়া, তবে মাঠের বাইরে এক ঘটনায় শাস্তি পেতে হয়েছে রাশিয়াকে। গ্যালারিতে এক দর্শক নব্য নাৎসি ব্যানার প্রদর্শন করায় রুশ ফুটবল অ্যাসোসিয়েশনকে আর্থিক জরিমানা করেছে ফিফা।
৩ জুলাই ২০১৮, ০৬:২৪ পূর্বাহ্ন

এমন হারের পরও রেফারিকে দুষছে মেক্সিকো

শেষ ষোলোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারিং নিয়ে সন্তুষ্ট হতে পারেননি মেক্সিকো কোচ হুয়ান কার্লোস ওসোরিও। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ব্রাজিলের প্রতি পক্ষপাতিত্ব করেছেন রেফারি, এমনটাই দাবি করেছেন তিনি।
৩ জুলাই ২০১৮, ০৫:৫৭ পূর্বাহ্ন

জাপান ভয় পাইয়ে দিয়েছিল, বলছেন হ্যাজার্ড

গত ইউরোতেও বেলজিয়াম গিয়েছিল অন্যতম ফেভারিট হিসেবে। কিন্তু অপ্রত্যাশিতভাবে ওয়েলসের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের। বেলজিয়াম অধিনায়ক এডেন হ্যাজার্ড বলেছেন, জাপান দুই গোলে এগিয়ে যাওয়ার পর আবারও বাদ পড়ার ভয় পেয়েছিলেন তিনি।
৩ জুলাই ২০১৮, ০৫:৪০ পূর্বাহ্ন

‘রক্ষণ, আক্রমণে ব্রাজিল ভারসাম্যপূর্ণ দল’

প্রথমার্ধে ঠিক নিজের মতো খেলতে না পারলেও দ্বিতীয়ার্ধে ঠিকই উজ্জ্বল ছিলেন উইলিয়ান। ব্রাজিলের জয়ের পেছনে অনেকটা কৃতিত্ব দেয়া যায় উইলিয়ানকে। ম্যাচ শেষে সেই উইলিয়ানকে কথা বলতে হলো ভিন্ন প্রসঙ্গ নিয়ে। ব্রাজিল রক্ষণাত্মক খেলছে কী না, এমন প্রশ্ন করা হলে সেটা উড়িয়ে দিয়েছেন উইলিয়ান।
৩ জুলাই ২০১৮, ০৫:৩২ পূর্বাহ্ন

দুই গোলে পিছিয়ে পড়েও বেলজিয়ামের নাটকীয় জয়

দুই গোলে এগিয়ে জাপান। তখন অনেকেই ভেবেছিলেন প্রথমবারের মতো হয়তো কোয়ার্টার ফাইনালে পা রাখতে যাচ্ছে এশিয়ার দলটি। কিন্তু তখনও যে রেড ডেভিলদের জাদু দেখানো বাকি। গোলতো শোধ করলেনই। গুনে গুনে তিনটি দিয়ে ম্যাচ জিতে নিল বেলজিয়ামই। রোমাঞ্চকর ম্যাচের নাটকীয় পরিণতিতে ৩-২ গোলের জয়ে শেষ আটে জায়গা নিল হ্যাজার্ড-ডি ব্রুইন-লুকাকুরাই।
২ জুলাই ২০১৮, ০৭:২২ অপরাহ্ন

এমন জয়ের পরও শেখার কথা বললেন নেইমার

শুরু ধাক্কাটা সামলে নিল ব্রাজিলিয়ান রক্ষণভাগ। এরপর কেবল নেইমারদের গল্প। একের পর এক আক্রমণে গোল আদায় করে নিল দুটি। তাতেই কোয়ার্টার ফাইনালের টিকেট পেল ব্রাজিল। এমন জয়ের পরও একে কঠিন জয় মনে করছেন দলের সেরা তারকা নেইমার। তাই এটা থেকে দলকে শিক্ষা নেওয়ার কথাই বললেন বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি এ ফুটবলার।
২ জুলাই ২০১৮, ০৫:২০ অপরাহ্ন

নেইমারের ঝলকে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

নেইমার নিজে গোল করলেন, গোল করালেন। পুরো মাঠ জুড়ে ছন্দময় ফুটবল খেললেন উইলিয়ান। প্রথম দিকে সাহসী প্রেসিং ফুটবল খেলা মেক্সিকোর আক্রমণ দারুণ ভাবে সামাল দিল ব্রাজিলের রক্ষণ। জার্মানিকে ভড়কে দেওয়া মেক্সিকোর দৌড় থামিয়ে শেষ আটে উঠেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
২ জুলাই ২০১৮, ০৩:৫৪ অপরাহ্ন

এমবাপে, কাভানির ধারায় নেইমারকে চান সিলভা

নকআউট পর্বের প্রথম দিনটা মাতিয়েছেন পিএসজির দুই তারকা। জোড়া গোল করে আর্জেন্টিনা ও পর্তুগালকে বাড়ির পথ ধরিয়ে দিয়েছেন দুই পিএসজি তারকা কিলিয়ান এমবাপে ও এডিনসন কাভানি। এবারে থিয়াগো সিলভার আশা, দুই পিএসজি সতীর্থের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করবেন নেইমার।
২ জুলাই ২০১৮, ১১:০০ পূর্বাহ্ন

শেষ পর্যন্ত সাম্পাওলিকে বরখাস্তই করছে আর্জেন্টিনা!

ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর হতাশার কথা জানিয়েছিলেন আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি। তবে পদত্যাগ যে করছেন না তার একটা ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা করে পদত্যাগ করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন আর্জেন্টিনার টিভি চ্যানেল টিএনটি স্পোর্টস।
২ জুলাই ২০১৮, ১০:৫৫ পূর্বাহ্ন

এখনই ব্রাজিলের কথা ভাবছে না বেলজিয়াম

শেষ ষোলোতে নিজ নিজ ম্যাচে জিততে পারলে কোয়ার্টার ফাইনালে দেখা হচ্ছে তারকায় ঠাঁসা দুই দল ব্রাজিল ও বেলজিয়ামের। তবে এখনই ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার কথা ভাবছেন না বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ। আগে জাপান ম্যাচ ভালোভাবে পার করার দিকেই মনোযোগী হচ্ছেন তিনি।
২ জুলাই ২০১৮, ১০:১৯ পূর্বাহ্ন

অতীতের যে ম্যাচগুলো আশা জোগাবে মেক্সিকোকে

বিশ্বকাপে চারবার ব্রাজিলের মুখোমুখি হয়ে একবারও জিততে পারেনি মেক্সিকো। কিন্তু তাই বলে হতাশ হওয়ার কিছু নেই ‘এল ত্রি’ নামে পরিচিত মেক্সিকানদের। চাইলে নিচের এই ম্যাচগুলো থেকেই সাহস খুঁজে নিতে পারে মধ্য আমেরিকার দেশটি।
২ জুলাই ২০১৮, ০৯:৪৭ পূর্বাহ্ন

ব্রাজিল না মেক্সিকো, গোলরক্ষক এগিয়ে কাদের?

নকআউট পর্বে এসে প্রায়ই ম্যাচ জেতানো নায়কে পরিণত হন গোলকিপাররা। গতকালের দুটি ম্যাচেও পেনাল্টি ঠেকিয়ে নায়ক হয়ে গেছেন রাশিয়ার ইগর আকিনফেভ ও ক্রোয়েশিয়ার ড্যানিয়েল সোবাসিচ। আজ তাহলে নায়ক হবেন কে? ব্রাজিলের অ্যালিসন বেকার? নাকি মেক্সিকোর গিলের্মো ওচোয়া?
২ জুলাই ২০১৮, ০৯:০৪ পূর্বাহ্ন

‘কেবল বোকা আর অতি সাহসীরাই ব্রাজিলের বিপক্ষে বাজি ধরবে’

বিশ্বকাপ জেতার জন্য নিজ দেশ ব্রাজিলকেই বাকি সবার চেয়ে ফেভারিট হিসেবে দাবি করেছেন রবার্তো কার্লোস। বলেছেন, কেবল বোকা আর অতি সাহসীরাই ব্রাজিলের বিপক্ষে বাজি ধরবে।
২ জুলাই ২০১৮, ০৭:৫৫ পূর্বাহ্ন

বেলজিয়াম বনাম জাপান : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

গ্রুপ পর্বের লড়াই শেষে নকআউট পর্ব শুরু। হারলেই বিদায়। তাই সর্বোচ্চটা বাজি রেখেই খেলবে দলগুলো। এদিন দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী দল বেলজিয়ামের মোকাবেলা করবে এশিয়ার দল জাপান।
২ জুলাই ২০১৮, ০৭:২৯ পূর্বাহ্ন

সংখ্যায় সংখ্যায় ব্রাজিল-মেক্সিকো ম্যাচ

নকআউট পর্বের তৃতীয় দিনের ম্যাচে আজ মাঠে নামছে রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে তাদের প্রতিপক্ষ জার্মানিকে টপকে গ্রুপ পর্ব পার হওয়া মেক্সিকো। ম্যাচের আগে পরিসংখ্যানের দিকে একবার নজর দেয়া যাক।
২ জুলাই ২০১৮, ০৭:২৮ পূর্বাহ্ন