কৌতিনহো নেইমারের ছায়ায় থাকলেই ব্রাজিলের মঙ্গল!

একজনের তারকাখ্যাতি বিশ্বজুড়ে, আরেকজন এখনও অতটা খ্যাতি লাভ করতে পারেননি। তবে গ্লোবাল সুপারস্টার নেইমার নন, বিশ্বকাপে ব্রাজিলকে টানছেন তুলনামূলক কম খ্যাতিসম্পন্ন কৌতিনহোই। বিশ্বজুড়ে নেইমারের আবেদন এতটাই, সেরা ফর্মে না থাকার পরেও খবরের শিরোনাম হচ্ছেন তিনিই, সেই তুলনায় কৌতিনহো কভারেজ পাচ্ছেন কমই। তবে রবার্তো কার্লোস বলছেন, এতেই আসলে শাপে বর হচ্ছে ব্রাজিলের।
২ জুলাই ২০১৮, ০৭:০৪ পূর্বাহ্ন

রেকর্ডবুকে ক্রোয়েশিয়া গোলকিপার সোবাসিচ

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে যখন লুকা মদ্রিচের পেনাল্টি ঠেকিয়ে দিলেন ডেনমার্কের গোলকিপার ক্যাসপার স্মাইকেল, ম্যাচের সম্ভাব্য নায়ক তখন তাঁকেই ভাবা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত স্মাইকেলকে ছাড়িয়ে ম্যাচের নায়ক হয়ে গেছেন ক্রোয়েশিয়া গোলকিপার ড্যানিয়েল সোবাসিচ। টাইব্রেকারে তিনটি পেনাল্টি ঠেকিয়ে দিয়ে ক্রোয়েশিয়াকে কোয়ার্টারে পৌঁছে দিয়েছেন তিনি।
২ জুলাই ২০১৮, ০৬:৪২ পূর্বাহ্ন

ব্রাজিল বনাম মেক্সিকো : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

গ্রুপ পর্বের লড়াই শেষে নকআউট পর্ব শুরু। হারলেই বিদায়। তাই সর্বোচ্চটা বাজি রেখেই খেলবে দলগুলো। এদিন দিনের প্রথম ম্যাচে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মোকাবেলা করবে চলতি আসরে চমক দেখান মেক্সিকো।
২ জুলাই ২০১৮, ০৬:২৮ পূর্বাহ্ন

নেইমারের হালচাল জানালেন তিতে

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি। সার্বিয়ার বিপক্ষে শেষ ম্যাচে কিছুটা ঝলক দেখিয়েছেন। তবে ব্রাজিল কোচ তিতে বলছেন, মেক্সিকো ম্যাচের আগে নিজের সেরা ফর্মে ফিরেছেন নেইমার।
২ জুলাই ২০১৮, ০৬:১৬ পূর্বাহ্ন

স্পেনের জার্সিতে আর দেখা যাবে না ইনিয়েস্তাকে

অনেকটা অনুমিতই ছিল। এই বিশ্বকাপই আন্তর্জাতিক ফুটবলের শেষ হতে যাচ্ছে আন্দ্রেস ইনিয়েস্তার, ইঙ্গিত দিয়েছিলেন আগেই। হলোও তাই। রাশিয়ার কাছে হেরে বিদায়ের দিন বিদায় নিয়েছেন ইনিয়েস্তাও।
২ জুলাই ২০১৮, ০৫:৪১ পূর্বাহ্ন

মেক্সিকো ম্যাচের আগে দুঃসংবাদ ব্রাজিলের

সার্বিয়ার বিপক্ষে ম্যাচের মাত্র নয় মিনিটে চোট পেয়ে কান্নাভেজা চোখে উঠে গিয়েছিলেন মার্সেলো। সেই চোটের কারণেই শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারছেন না তিনি। ব্রাজিল কোচ তিতে নিশ্চিত করেছেন, শেষ ষোলোতে খেলবেন না মার্সেলো।
২ জুলাই ২০১৮, ০৫:২৪ পূর্বাহ্ন

টাইব্রেকারের রোমাঞ্চের পর কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া

খেলার শুরুর পাঁচ মিনিটেই দুই গোল। শেষ দিকে গিয়ে উত্তাপ, লুকা মদ্রিচের পেনাল্টি মিস। পরে দুই গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল আর ড্যানিয়েল সোভাসিচের বীরত্বের টানটান উত্তেজনার টাইব্রেকারের পর শেষ হাসি হেসেছে ক্রোয়েশিয়া।
১ জুলাই ২০১৮, ০৮:৫০ অপরাহ্ন

টাইব্রেকারের আশাতেই ছিলেন রাশিয়ান গোলরক্ষক

নির্ধারিত সময় শেষ হয়েছে ১-১ গোলে। কিন্তু বোঝাতে পারছে না ম্যাচের চিত্র। প্রায় ৮০ ভাগ বল দখলে রেখে পুরোটা সময় আক্রমণ করে গেছে স্পেন। দাঁতে দাঁত চেপে তা সামলেছে রাশিয়ার রক্ষণ। সেখানে অতন্দ্র প্রহরী ছিলেন ইগর আকিনফিভ। ম্যাচ শেষে বললেন খেলাটা টাইব্রেকারে নিয়ে যাওয়াই ছিল তাদের লক্ষ্য।
১ জুলাই ২০১৮, ০৬:১৯ অপরাহ্ন

টাইব্রেকারে স্পেনের হৃদয় ভেঙে শেষ আটে রাশিয়া

লড়াইটা ছিল যেন রাশিয়ান গোলরক্ষক ইগোর আকিনফেভ আর পুরো স্পেন দলের বিপক্ষে। পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন এ গোলরক্ষক। অবিশ্বাস্য কিছু সেভ করেছেন। মাঝে মধ্যে তো অতিমানবীয়। শেষে টাই-ব্রেকারে ফেরালেন দু’টি শট। আর তাতেই কোয়ার্টার ফাইনালের টিকেট কাটে রাশিয়া। স্বপ্নভঙ্গ হয় স্প্যানিশদের।
১ জুলাই ২০১৮, ০৪:৩২ অপরাহ্ন

ব্রাজিলিয়ান গোলরক্ষককে পেতে ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব চেলসির

বিশ্বকাপে ভালো খেলে অনেক অখ্যাত খেলোয়াড়ই তারকা খ্যাতি পেয়ে থাকেন। চলতি আসরেও তার ব্যতিক্রম নয়। অনেকের মধ্যে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকেরও আছেন আলোচনায়। শুধু তাই নয়, তাকে পেতে চাইছে অনেক জায়ান্ট ক্লাবই। ইংলিশ জায়ান্ট চেলসি এর মধ্যেই ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সংবাদ প্রকাশ করেছে স্কাই স্পোর্টস ইতালিয়া।
১ জুলাই ২০১৮, ০১:০৭ অপরাহ্ন

‘জার্সির নামের ভারেই জিততে পারবে না ব্রাজিল’

রাশিয়া বিশ্বকাপের জন্য কাগজে কলমে অন্তত ফেভারিট ছিল জার্মানি। কিন্তু সেই ফেভারিট তত্ত্বকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বকাপ থেকে বিদায় ঘটেছে জার্মানির। ব্রাজিলীয় মিডফিল্ডার ক্যাসেমিরো তাই এই ঘটনা থেকে নিজেদের সতর্কতা হিসেবে। তার মতে ফেভারিট তকমা দিয়ে ফুটবল খেলা হয় না।
১ জুলাই ২০১৮, ১০:২৩ পূর্বাহ্ন

এমবাপে রোনাল্ডোর চেয়েও দ্রুতগতির!

কিলিয়ান এমবাপের গতি সম্পর্কে গতকাল ভালোই ধারণা পেয়েছে আর্জেন্টিনা। গতি দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন আর্জেন্টিনার রক্ষণভাগকে। এমবাপের গতিতে মুগ্ধ ফ্রান্স কোচ দেশমও। এতটাই মুগ্ধ তিনি, ১৯ বছর বয়সী স্ট্রাইকারকে দিয়ে বসেছেন বড় এক সার্টিফিকেটই। বলেছেন, এমবাপে রোনাল্ডোর চেয়েও দ্রুতগতির!
১ জুলাই ২০১৮, ১০:১২ পূর্বাহ্ন

এবার একেবারে ফাইনালে চোখ উরুগুয়ের

পর্তুগাল বাধা পেরিয়ে কোয়ার্টারে উঠেছে সুয়ারেজ-কাভানিরা। কোয়ার্টারে মোকাবেলা করতে হবে শক্তিশালী ফ্রান্সকে। ওটা পেরুতে পারলে সেমিফাইনালে থাকবে আরও বড় চ্যালেঞ্জ। তবে সব ছাপিয়ে সরাসরি ফাইনালের দিকে দৃষ্টি দিচ্ছেন উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ।
১ জুলাই ২০১৮, ০৯:৫৯ পূর্বাহ্ন

‘গোল্ডেন বল জিতবেন মদ্রিচ’

রাশিয়া বিশ্বকাপে এখনও পর্যন্ত দুরন্ত ফর্মে আছেন ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচ। দুই ম্যাচে শুধু দুই গোলই করেননি, পুরো ক্রোয়েশিয়ার মাঝমাঠ নিয়ন্ত্রণ করছেন তিনি। আর তাঁর নেতৃত্বে ক্রোয়েশিয়াও ছুটছে অপ্রতিরোধ্যভাবে। ক্রোয়েশিয়া কোচ জলাতকো দালিচ তাই আশা প্রকাশ করেছেন, এবারের গোল্ডেন বল জিতবেন মদ্রিচই।
১ জুলাই ২০১৮, ০৯:৫০ পূর্বাহ্ন

স্বাগতিক ‘ফাঁড়া’ কাটাতে চায় স্পেন

বিশ্বকাপে স্বাগতিক দেশের বিপক্ষে যেন ‘ফাঁড়া’ আছে স্পেন দলের। বিশ্বকাপ ইতিহাসে এখনও পর্যন্ত কোন স্বাগতিক দেশের মুখোমুখি হয়ে জিততে পারেনি স্পেন। তবে স্প্যানিশ কোচ ফার্নান্দো হিয়েরো বলছেন, এবার এই বাধা পেরুতে প্রস্তুত তাদের দল।
১ জুলাই ২০১৮, ০৯:১৫ পূর্বাহ্ন

ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার শুরু নকআউট পর্ব। হারলেই বিদায়। তাই সর্বোচ্চটা বাজি রেখেই খেলবে দলগুলো। এদিন দিনের দ্বিতীয় ম্যাচে ১৯৯৮ সালের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে ১৯৯২ সালের ইউরো চ্যাম্পিয়ন ডেনমার্ক।
১ জুলাই ২০১৮, ০৮:৪৮ পূর্বাহ্ন

কেবল নক্ষত্র পতন নয়, উত্থানেরও তো রাত

এক রাতেই বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর। এই দুই নক্ষত্রের পতনে হাহাকার ঝরছে, বিশ্বকাপের জৌলুস হারানোর কথাও বলছেন কেউ কেউ। কিন্তু একই রাতে কি নতুন নক্ষত্রের দেখাও মেলেনি!
১ জুলাই ২০১৮, ০৭:৫৩ পূর্বাহ্ন

স্পেন বনাম রাশিয়া : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার শুরু নকআউট পর্ব। হারলেই বিদায়। তাই সর্বোচ্চটা বাজি রেখেই খেলবে দলগুলো। এদিন দিনের প্রথম ম্যাচে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মোকাবেলা করবে স্বাগতিক রাশিয়া।
১ জুলাই ২০১৮, ০৭:৩২ পূর্বাহ্ন

তবু পদত্যাগ করছেন না সাম্পাওলি

বিশ্বকাপে ভালো করার স্বপ্ন নিয়েই হোর্হে সাম্পাওলিকে কোচ করে নিয়ে এসেছিল আর্জেন্টিনা। কোচ হিসেবে সাম্পাওলির অতীত সাফল্যের ভেলায় চড়ে স্বপ্ন দেখতেও শুরু করেছিল আর্জেন্টিনা সমর্থকেরা। তবে সেই স্বপ্ন বাস্তবতার জমিনে মুখ থুবড়ে পড়তে সময় লাগেনি বেশি। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে সাম্পাওলির আর্জেন্টিনা।
১ জুলাই ২০১৮, ০৭:০৪ পূর্বাহ্ন

কোয়ার্টারে নয়, এয়ারপোর্টেই ‘দেখা’ মেসি-রোনালদোর

গ্রুপ পর্ব শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সম্ভাবনাটা বেশ ঘুরে বেড়াচ্ছিল। চারবার বিশ্বকাপ খেলেও কখনো মুখোমুখি হননি মেসি-রোনালদো, এবার সেই সম্ভাবনা তৈরি হয়েছিল বেশ ভালোভাবেই। শেষ ষোলোতে নিজ নিজ ম্যাচে জিততে পারলেই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতেন সময়ের দুই মহাতারকা।
১ জুলাই ২০১৮, ০৬:৫৫ পূর্বাহ্ন