রিয়াজ-মম’র শুটিং দেখতে মানিকগঞ্জে ভিড়

স্টার অনলাইন রিপোর্ট

দীর্ঘদিন পর নতুন সিনেমায় কাজ করছেন চিত্রনায়ক রিয়াজ। অনন্য মামুন পরিচালিত 'রেডিও' সিনেমায় অভিনয় করছেন তিনি। সিনেমায় তার বিপরীতে আছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।

মানিকগঞ্জের রামকৃষ্ণপুর পদ্মার ঘাটে চলছে সিনেমাটির দৃশ্যায়ন। সামনে থেকে নায়ক-নায়িকাকে দেখার সুযোগ নিতে শুটিং স্পটে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ।

riaz-mamo.jpeg
শুটিং দেখতে দর্শকের ভিড়। ছবি: স্টার

পরিচালক অনন্য মামুন জানান, ছবির গল্পের প্রয়োজনে এখানে শুটিং করছেন। এলাকাবাসী বেশ সহযোগী মনোভাবের।

এখানে টানা কয়েকদিন শুটিং চলবে বলেও জানান তিনি।

সিনেমায় রিয়াজ-মম ছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী, প্রাণ রায়সহ অনেকেই।