৬৩ দেশের টিকা প্রাপ্তদের জন্যে দুয়ার খুলল থাইল্যান্ড

স্টার অনলাইন ডেস্ক

প্রায় ১৮ মাস পর ৬৩ দেশের টিকাপ্রাপ্তরা থাইল্যান্ড ভ্রমণ করতে পারবেন। তবে এই তালিকায় নেই বাংলাদেশের নাম।

আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, 'কম ঝুঁকিপূর্ণ' ৬৩ দেশের টিকা নেওয়া ব্যক্তিরা হোটেল কোয়ারেন্টিন ছাড়া দক্ষিণপূর্ব এশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশটিতে ভ্রমণ করতে পারবেন।

এর ফলে আগামী বছর সেখানে দেড় কোটি পর্যটক যেতে পারেন বলে আশা করা হচ্ছে।

৬৩ দেশের তালিকায় দক্ষিণ এশিয়া থেকে ভুটান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার নাম রয়েছে।

থাইল্যান্ডে প্রতিদিন অন্তত ১০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।