কর্ডেলিয়া ক্রুজ: আরও ১৪৩ যাত্রীর করোনা শনাক্ত
সংগৃহীত ফাইল ছবি
ভারতের বিলাসবহুল ক্রুজ শিপ কর্ডেলিয়ার আরও ১৪৩ যাত্রীর করোনা শনাক্ত হয়েছে।
আজ বুধবার তাদের করোনা শনাক্ত হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে।
এর আগে ক্রুজ শিপটির ২ হাজার যাত্রীর মধ্যে ৬৬ জনের করোনা শনাক্ত হয়। নতুন করে ১৪৩ জনের শনাক্ত হওয়ার ফলে জাহাজটির মোট করোনা পজিটিভ যাত্রীর সংখ্যা ২০৯ এ দাঁড়ালো।
মঙ্গলবার সন্ধ্যায় গোয়া থেকে মুম্বাই পৌঁছানোর পর আক্রান্তদের ছাড়া অন্য কোনো যাত্রীকে জাহাজ থেকে নামতে দেওয়া হয়নি।