কর্ণাটকে হিজাব বিতর্ক: রাজ্যের স্কুল-কলেজ ৩ দিন বন্ধ রাখার নির্দেশ
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে নারী শিক্ষার্থীদের হিজাব পরা নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে রাজ্যের সব উচ্চ বিদ্যালয় ও কলেজ আগামী ৩ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বসবরাজ বোমাই আজ মঙ্গলবার এ নির্দেশ দেন।
হিজাব ইস্যুতে রাজ্যের উদুপি, শিবমোগা ও বাগালকোটসহ আরও কিছু এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে উত্তেজনা অব্যাহত আছে।
জানুয়ারিতে উদুপির একটি সরকারি কলেজে হিজাব পরে ক্লাসে যাওয়ায় ৬ শিক্ষার্থীকে ক্যাম্পাস ছেড়ে যেতে বলার পর এ বিতর্কের সূত্রপাত।
এ বিষয়ে উদুপির সরকারি কলেজের ৫ নারী শিক্ষার্থী কর্ণাটক হাইকোর্টে আবেদন করেন। আবেদনের শুনানিতে আদালত কলেজে হিজাবের বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলেছেন।