পর্নোগ্রাফি মামলায় শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তার
পর্নোগ্রাফি মামলায় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছে ভারতের মুম্বাই পুলিশ।
তার বিরুদ্ধে পর্ন ছবি বানানোর পাশাপাশি বিশেষ অ্যাপের মাধ্যমে সেইসব ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। বলা হচ্ছে, ঘটনার মূল পরিকল্পনাকারী রাজ। এ বিষয়ে মু্ম্বাই পুলিশের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ আছে বলে ভারতের একাধিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে।
মুম্বাই প্রশাসন বলছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রশাসনের সাইবার অপরাধ দমন শাখায় পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই রাজ কুন্দ্রাকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করা হয়।