করোনাভাইরাস

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৬০, শনাক্তের হার ১.৯১ শতাংশ

স্টার অনলাইন ডেস্ক

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৬০ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ১৩ হাজার ৯১ জন।

একই সময়ে আক্রান্ত আরও ৩৮ হাজার ৭৯ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন তিন কোটি ১০ লাখ ৬৪ হাজার ৯০৮ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ লাখ ৯৮ হাজার ৭১৫টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার এক দশমিক ৯১ শতাংশ।

এই সময়ে সুস্থ হয়েছেন আরও ৪৩ হাজার ৯১৬ জন। মোট সুস্থ হয়েছেন তিন কোটি দুই লাখ ২৭ হাজার ৭৯২ জন।

আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতে সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, ছত্তিশগড় ও রাজস্থান।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন সাত হাজার ৭৬১ জন।

ভারতে বর্তমানে করোনা শনাক্ত রোগী রয়েছেন চার লাখ ২৪ হাজার ২৫ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪২ লাখ ১২ হাজার ৫৫৭ জনকে টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ৩৯ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার ৮৭৯ জন মানুষকে টিকা দেওয়া হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যা ১৩৯ কোটির বেশি। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে তিন লাখ ১৭ হাজার ৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। আর বাংলাদেশে জনসংখ্যা ১৬ কোটি ৬৩ লাখের বেশি। এখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ৪৩ হাজার ১৮৯টি নমুনা পরীক্ষা করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।