ভারতে ২৪ ঘণ্টায় সংক্রমণ ১৪.৫০ শতাংশ, মৃত্যু ৮৯৩
ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৩৪ হাজার ২৮১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন আরও ৮৯৩ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টার শনাক্ত হার ১৪.৫০ শতাংশ এবং সাপ্তাহিক শনাক্ত হার ১৬.৪০ শতাংশ।
আজ রোববার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৭৮৪ জন এবং বর্তমান সুস্থতার ৯৪.২১ শতাংশ।
ভারতে দেশব্যাপী টিকা কর্মসূচির আওতায় এ পর্যন্ত মোট ১৬৫ কোটি ৭০ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে।
২০২০ সালের ১৯ ডিসেম্বর ভারতে আক্রান্তের সংখ্যা এক কোটির গণ্ডি অতিক্রম করে। পরে গত বছরের ৪ মে দুই কোটির মাইলফলক অতিক্রম করে এবং ২৩ জুন তিন কোটি অতিক্রম করে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেছেন, দেশের প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার ৭৫ শতাংশের বেশি মানুষকে পুরোপুরি টিকা দেওয়া হয়েছে।