সাভারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১
স্টার অনলাইন গ্রাফিক্স
ঢাকার সাভারে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার সকালে সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মঈনুল ইসলাম।
তিনি জানান, গত ২৩ মে রাতে সাভারে সংঘবদ্ধ এই ধর্ষণের ঘটনা ঘটে। গতকাল রাতে ওই নারী মামলা দায়ের করেন। পরে রবি (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে।