অর্থের বিনিময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রলোভন পেলে থানায় জানানোর পরামর্শ
প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কেউ অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করার পরামর্শ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
সোমবার ডিপিই মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয়।
'কেউ অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করুন।'
আগামী ২২ এপ্রিল থেকে ৩ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার কথা।
২০ মে দ্বিতীয় পর্যায়ের এবং ৩ জুন তৃতীয় পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর মোট ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
নিয়োগ পরীক্ষার আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সতর্কবার্তা জানালো।

