অ্যাডভোকেট সালমা আলী অ্যাটসেক দক্ষিণ এশিয়ার নতুন চেয়ারপারসন

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী অ্যাটসেক (অ্যাকশন এগেইনস্ট ট্রাফিকিং অ্যান্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন) দক্ষিণ এশিয়ার চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।

'অ্যাটসেক' মানবপাচার প্রতিরোধে দক্ষিণ এশিয়ায় (বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা) একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক নেটওয়ার্ক।

অ্যাসটেক-এর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় অ্যাডভোকেট সালমা আলীকে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।