এমজেএফ ও বার্ডের সুশাসন বিষয়ক প্রশিক্ষণ

মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর যৌথ উদ্যোগে 'অভিযোগ প্রতিকার ব্যবস্থার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা' বিষয়ক প্রশিক্ষণ কোর্স (১৩ম ও ১৪ম ব্যাচ) শেষ হয়েছে।

বার্ডে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম। বার্ডের অতিরিক্ত মহাপরিচালক জনাব মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমজেএফ-এর পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী।

সমাপনী অনুষ্ঠানে শাহীন আনাম বক্তব্যে বলেন, সরকারি ও বেসরকারি সম্মিলিত প্রয়াসের মাধ্যমে নাগরিক সেবায় সুশাসন নিশ্চিত করা সম্ভব।

এমজেএফ ও বার্ডের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব এবং সরকারি সেবার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কর্মকর্তাদের জন্য ১৬টি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

অভিযোগ প্রতিকার ব্যবস্থা সম্পর্কে জ্ঞানার্জন এবং এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি সেবা প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি বিভাগের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং মনোভাবের পরিবর্তন ঘটানো এই প্রশিক্ষণ কোর্সগুলোর মূল উদ্দেশ্য।