হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট ১০১২

স্টার অনলাইন রিপোর্ট

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজন মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ১২ জন মারা গেছে।

এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৯১২ জন মারা গেছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুজন ও ঢাকা বিভাগে একজন মারা গেছে।

একইসময়ে ৩৪ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর মোট ১৯ হাজার ৯৬৭ জনের হাম শনাক্ত হলো।

আর গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭ জন। এ নিয়ে এ বছর ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনের হামের উপসর্গ দেখা গেছে। 

গত ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে এক লাখ ৪৯ হাজার ৪৭১ জন রোগী  হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।