কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর মহল্লার বসুরহাট-দাগন ভূঁইয়া সড়কে এ ঘটনা ঘটে।

তবে বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কোম্পানীগঞ্জ থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে কালো স্কচটেপ মোড়ানো ককটেল জাতীয় বস্তু উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন  বলেন, ' দুর্বৃত্তরা মন্ত্রীর বাড়ির সামনে বসুরহাট-দাগনভূঞা সড়কের ওপর সিএনজিচালিত অটোরিকশা করে এসে মন্ত্রীর বাড়ির পূর্ব পাশে ককটেল সদৃশ বস্তু ছুড়ে পালিয়ে যায়। তবে কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।