ঝাঁপ…
ছবি: টিটু দাস
নদীমাতৃক বাংলাদেশে মানুষের জীবনও নদীকেন্দ্রিক। হাজার বছরের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিতেও রয়েছে নদীর প্রভাব। নদী ও মানুষ যেন মিলেমিশে থাকে এ দেশে। তাই নদীর সঙ্গে এখানকার মানুষের সম্পর্কও অনেকটা আত্মিক।
ছবির এই কিশোরও যেমন তপ্ত দুপুরে শরীরটাকে জুড়িয়ে নিতে দুরন্তপনায় মেতেছে বরিশালের ঐতিহ্যবাহী কীর্তনখোলা নদীতে। ঘাটে বাঁধা কার্গো জাহাজ থেকে তার ঝাঁপিয়ে পড়ার এই দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন আলোকচিত্রী টিটু দাস।