চট্টগ্রামের আগ্রাবাদে ভবনে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স
চট্টগ্রামের ডবলমুরিং থানার ব্যস্ততম আগ্রাবাদ এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই ভবনে আগুন লাগে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস দ্য ডেইলি স্টারকে আগুনের ঘটনা নিশ্চিত করে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ দ্য ডেইলি স্টারকে বলেন, 'একটি নির্মাণাধীন ভবনের চটের পর্দা থেকে আগুন ছড়িয়ে পড়ে।'
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউটিট কাজ করছে বলেও জানান তিনি।
নিউটন দাশ আরও বলেন, 'আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।'