দৌলতদিয়ায় ৭ কিলোমিটার যানজট, পারের অপেক্ষায় ৫ শতাধিক বাস
দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ রেলক্রসিং এলাকা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার যানজট তৈরি হয়েছে। ফলে, পারের অপেক্ষায় আছে প্রায় ৫ শতাধিক বাস।
রাজবাড়ি ট্রাফিফ পুলিশের টিআই তারক পাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রায় ৫ শতাধিক বাস আটকে আছে। পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় সারা রাত সময় লেগে যাবে। কারণ, আরও গাড়ি আসছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাট সূত্র জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বর্তমানে মোট ২১টি ফেরি চলাচল করছে। এর মধ্যে ১১টি বড়, ৭টি ইউটিলিটি, ২টি ড্রাম ও একটি ছোট ফেরি রয়েছে। দৌলতদিয়া প্রান্তে মোট ৪টি ঘাট দিয়ে যানবাহন পার করা হচ্ছে। তবে অন্যান্য দিনের তুলনায় আজ ভোর থেকেই যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরি ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) সিহাব উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকাল থেকে যানবাহনের চাপ তীব্র আকার ধারণ করেছে। গতকাল থেকে মোট ২১টি ফেরিতে যানবাহন পার করা হচ্ছে।
তিনি আরও জানান, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে মানুষের ভোগান্তি কম হয়