দ্য ডেইলি স্টারের ২ অনুসন্ধানী প্রতিবেদনের আন্তর্জাতিক স্বীকৃতি

স্টার অনলাইন রিপোর্ট

দ্য ডেইলি স্টারের দুইটি প্রতিবেদন গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের ১০টি 'বেস্ট ইনভেস্টিগেটিভ স্টোরিজ ইন ২০২১' বাংলাদেশের তালিকায় স্থান পেয়েছে।

সেরার তালিকায় থাকা পার্থ প্রতীম ভট্টাচার্য্য ও জায়মা ইসলামের 'বিল্ট টু ক্রামবল' শিরোনামে আশ্রয়ণ-২ প্রকল্পের ওপর অনুসন্ধানী প্রতিবেদনটি গত ২৫ জুলাই ডেইলি স্টারে প্রকাশিত হয়েছিল। জায়মা ইসলামের অন্য অনুসন্ধানী প্রতিবেদন 'রোগ আইপিটিভিস অন দ্য প্রল' প্রকাশিত হয় ২২ সেপ্টেম্বর ২০২১।

'ধসে পড়ার জন্যই অবহেলা নিয়ে তৈরি হয় বাড়িগুলো, এই সিদ্ধান্তে পৌঁছানোর আগে ঠিকাদার, কর্মকর্তা, প্রকৌশলী, শ্রমিক এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে ইংরেজি ভাষার জনপ্রিয় সংবাদপত্র দ্য ডেইলি স্টার। প্রকল্পের বাজেট (মোটামুটি অপর্যাপ্ত) থেকে সময় (অতিরিক্ত উচ্চাভিলাষী) নকশার ত্রুটি (ঘর তৈরির জন্য নিচু জমি নির্বাচন), প্রকল্পটি সমস্যায় জর্জরিত ছিল৷ অন্তত একটি জেলায়, শ্রমিকরা কর্তৃপক্ষকে সতর্ক করেছিল যে বাড়িগুলি ভেঙে পড়তে পারে কিন্তু তাদের কাজ চালিয়ে যেতে বলা হয়,' লিখেছে জিআইজিএন।

pm-houser-web.jpg

'রোগ আইপিটিভিস অন দ্য প্রল' প্রতিবেদন সম্পর্কে জিআইজেএন বলেছে, ইন্টারনেটভিত্তিক টেলিভিশন আইউটলেটে বেতন ছাড়া রিপোর্টারদের কাজ করানো এবং স্পন্সর্ড কনটেন্ট থেকে তাদের আয়ের বিষয়টি উন্মোচিত হয়েছে।

জিআইজেএন ২১১টি সদস্য সংগঠনের মাধ্যমে তৈরি সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন।