নাটোরে গমখেত থেকে নবজাতক উদ্ধার
নাটোরের লালপুর উপজেলায় গমখেত থেকে নবজাতক উদ্ধার করেছে এলাকাবাসী। আজ শুক্রবার উপজেলার দুড়দুরিয়া ইউনিয়ের রাধাকান্তপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেন ১ দিন বয়সী পুত্র শিশুটিকে উদ্ধার করেন।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, সকালে হাঁটতে বের হয়ে রাধাকান্তপুরের গ্রামের বাসিন্দা আবুল হোসেন হাকিমপীরের আস্তানার পাশে গমের খেতে প্রিন্টের শাড়ি দিয়ে পেঁচানো ১ দিন বয়সী পুত্র শিশু দেখতে পান। শিশুটিকে তিনি বাড়িতে নিয়ে যান। পরে তারাই শিশুটিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রাজীব আরও বলেন, উপজেলা নির্বাহী অফিসার এবং সমাজসেবা অফিস পরবর্তী ব্যবস্থা নেবে। শিশুটি সুস্থ আছে।