পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করছে অবিন্তা কবির ফাউন্ডেশন স্কুল
অবিন্তা কবির ফাউন্ডেশন স্কুল আগামী ৬ জুলাই পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল শনিবার গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেসে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়।
পরোপকারী অবিন্তা কবির সবসময় বাংলাদেশের দরিদ্রদের সহযোগিতা করার ইচ্ছা পোষণ করতেন।
ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবিন্তা কবির ফাউন্ডেশন পরিচালিত একটি স্কুলে এখন ১০৪ জন মেয়ে শিক্ষার্থী পড়ালেখা করছে। নিবেদিত প্রাণ একদল শিক্ষক আধুনিক কারিকুলাম ও সুযোগসুবিধা সম্বলিত এই শিক্ষার্থীদের পড়াচ্ছেন।
গতকালের অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে দুটি গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও মিসেস হাস, মিডিয়া ব্যক্তিত্ব সারা যাকেরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।