‘পদ্মা‌সেতু চালু হলে বরিশালের বা‌ণি‌জ্যিক গুরুত্ব আরও বাড়‌বে’

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বাংলা‌দে‌শে নিযুক্ত ভারতীয় হাই ক‌মিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী ব‌লে‌ছেন, ব‌রিশাল হ‌চ্ছে দ‌ক্ষিণাঞ্চ‌লের প্র‌বেশদ্বার। নৌ, স্থল ও আকাশপ‌থে বরিশালের সঙ্গে সারা‌দে‌শের ভা‌লো যোগা‌যোগ র‌য়ে‌ছে। পদ্মা‌সেতু চালু হওয়ার প‌রে বরিশালের দুরত্ব কম‌বে, বা‌ণিজ্যিক গুরুত্ব আরও বাড়‌বে।

আজ বৃহষ্প‌তিবার সকা‌লে ব‌রিশাল রি‌পোর্টার্স ইউনিট (বিআরইউ) এর বীর মু‌ক্তি‌যোদ্ধা শহীদ জননী সাহান আরা স্মৃ‌তি মিলনায়ত‌নে সাংবা‌দিক, বীর মু‌ক্তি‌যোদ্ধা, লেখক ও সুশীল সমা‌জের নাগ‌রিক‌দের সঙ্গে মত‌বি‌নিময়কা‌লে তি‌নি এসব কথা ব‌লেন।

ব‌রিশাল রি‌পোর্টার্স ইউনিটের সা‌বেক সভাপ‌তি সাংবা‌দিক সুশান্ত ঘো‌ষের সঞ্চালনায় মত‌বি‌নিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সি‌নিয়র সাংবা‌দিক আনিসুর রহমান স্বপন।

এসময় উপ‌স্থিত ছি‌লেন ভারতীয় হাইক‌মিশ‌নের খুলনা অঞ্চ‌লের ‌সে‌কেন্ড সে‌ক্রেটা‌রি অসীম কুমার শান্ত্রা, বীর মু‌ক্তি‌যোদ্ধা র‌ফিকুল ইসলাম, বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল কা‌দের হাওলাদার, ব‌রিশাল সাংবা‌দিক ইউ‌নিয়‌নের সভাপ‌তি স্বপন খন্দকার, সাংবা‌দিক অপূর্ব অপু, মঈনুল ইসলাম সবুজ, শাওন খানসহ আরও অনেকে।