পদ্মা সেতুর সড়ক ও রেলপথ একইসঙ্গে চালু নিয়ে অনিশ্চয়তা

স্টার অনলাইন রিপোর্ট

আগামী বছরের জুন মাসে পদ্মা সেতু উদ্বোধনের সময় সড়ক পথের পাশাপাশি ও মাওয়া থেকে ভাঙ্গা অংশে রেল চালু করা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। আজ মঙ্গলবার প্রকল্প এলাকায় পরিদর্শনে এসে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন সংবাদিকদের এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে রেল ট্র্যাক বসাতে অন্তত ছয় মাস সময় লাগবে। চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারির মধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যদি রেল ট্র্যাক বসানোর জন্য পদ্মা সেতু রেল মন্ত্রণালয়কে হস্তান্তর না করে তাহলে জুনের মধ্যে সড়ক ও রেলপথ একইসঙ্গে চালু করা সম্ভভ না-ও হতে পারে।