বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকদের শ্রদ্ধা নিবেদন
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের ৬১ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকরা।
আজ রোববার সকালে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের আহ্বায়ক ও মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন এবং ফোরামের সদস্য সচিব ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ২৭ এপ্রিল দেশের ৬১ জেলা পরিষদের সদ্য সাবেক নির্বাচিত চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।
৫ বছরের মেয়াদ শেষ হওয়ার গত ১৭ এপ্রিল দেশের ৬১ জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করেছিল সরকার।
২০১৬ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদগুলো পুনরুজ্জীবিত করা হয়।
ওই নির্বাচন প্রধান বিরোধী দলগুলো বয়কট করায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ২৫টি জেলার চেয়ারম্যান হন। এছাড়া ১৩ জেলায় স্বতন্ত্র হিসেবে যারা জয়ী হন, তারাও স্থানীয় আওয়ামী লীগ নেতা।
২১ জেলায় আওয়ামী লীগ নেতারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। পরে আরও ২টি জেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।