বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব সংলাপ শুরু
অংশীদারিত্ব সংলাপে অংশ নিতে গতকাল শনিবার ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। ছবি: ইউএনবি
আজ রোববার সকাল ১১ টা ২০ মিনিটে জাতীয় গেস্টহাউজ পদ্মায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব সংলাপ শুরু হয়েছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সংলাপে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এবারের অষ্টম অংশীদারিত্ব সংলাপে ঢাকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে। এর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের অন্য বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে।