বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ
ছবি: সংগৃহীত
সেনাবাহিনীর মেজর জেনারেল সাকিল আহমেদকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে।
বিজিবিতে তিনি মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। সাফিনুল ইসলামকে বিজিবি থেকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হচ্ছে।