বুধবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী ২২ জুন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানিয়েছেন, আগামী ২২ জুন সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
এছাড়া, আগামী ২৫ জুন দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্ধোধন এবং আগামীকাল বন্যা কবলিত সিলেট, নেত্রকোণা এবং সুনামগঞ্জ জেলা পরিদর্শন করবেন।