রাজধানীর যেসব এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
গত সপ্তাহে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি (টিইসি) গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ করে। ছবি: প্রতিকী
গ্যাস সরবরাহ লাইন প্রতিস্থাপনের কাজের জন্য আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্রে জানা গেছে, এলাকাগুলো হলো- হাতিরপুল, সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, গ্রিন রোড, কাঁঠালবাগান, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার, শুক্রাবাদ ও ইন্দিরা রোড।
এ ছাড়া আশেপাশের এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহের চাপ কম থাকতে পারে বলেও জানানো হয়েছে।