‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব রূপপুর পারমাণবিক প্রকল্পে পড়েনি’

স্টার অনলাইন রিপোর্ট

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কোনো প্রভাব রূপপুর পারমাণবিক প্রকল্পে পড়েনি।

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) এর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, 'বাস্তবায়ন পরিস্থিতি স্টেবল, যেভাবে চলছিল সে ভাবেই এগিয়ে চলেছে। এই প্রকল্পে কোনো তৃতীয় পক্ষ নেই। ফলে বাস্তবায়নে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'আমরা শান্তির পক্ষে। রাশিয়া এবং ইউক্রেন উভয়েই আমাদের বন্ধুপ্রতিম দেশ।'

এনইসির সভায় চলতি অর্থবছরের ২০ শতাংশ কমিয়ে ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকা সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়েছে।