সংসার চলে বাঁশ-বেতের ঝুঁড়ি বানিয়ে
সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের উত্তর হাটখোলা গ্রামে বাঁশের ঝুড়ি তৈরি করেন ফুলই বিবি, আকলিমা, কাছাবুল ও ছায়ারুন বিবিসহ বেশ কয়েকজন। পাড়া-প্রতিবেশি অনেকে বাঁশ-বেতের কাজ ছেড়ে দিলেও তারা এখনো ধরে রেখেছেন বাপ-দাদার দীর্ঘদিনের পেশা।
একসময় যে গ্রামে শতাধিক পরিবার বাশঁ ও বেতের গৃহসামগ্রী তৈরি করতেন এখন সেখানে মাত্র ৮-১০টি পরিবারের নারী সদস্যরা ঝুড়ি, কুলা, ডালা ও খোলা তৈরির কাজ করেন।
বাঁশ ও বেতের কাজ করা এসব নারীরা জানান, এখন আর আগের মতো বাঁশ-বেত পাওয়া যায় না, দামও খুব বেশি। প্রতি পরিবার অন্তত ১৫-২০ হাজার টাকা করে সাহায্য পেলে ঝুড়ি বিক্রি করে সংসারের অভাব দূর করতে পারতেন।