ইস্তাম্বুলে গঠনমূলক আলোচনা হয়েছে: রুশ প্রতিনিধি দলের প্রধান

স্টার অনলাইন ডেস্ক

তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেনের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি।

গতকাল মঙ্গলবার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, মস্কো দুটি ডি-এস্কেলেটরি উদ্যোগ নিয়েছে। একটি হলো শান্তি চুক্তির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক। অন্যটি হলো রুশ সেনারা সৈন্যরা কিয়েভ এবং চেরনিগভের দিকে তাদের কার্যকলাপ ব্যাপকভাবে কমিয়ে দেবে।

বৈঠকটি ২৯-৩০ মার্চ ২ দিন স্থায়ী হওয়ার কথা ছিল। রুশ প্রতিনিধিদল এবং তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে একদিনেই এই বৈঠক শেষ হয়েছে।