কিয়েভ ও উত্তর ইউক্রেনে সামরিক হামলা কমানোর প্রতিশ্রুতি রাশিয়ার

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়া মঙ্গলবার 'আস্থা বৃদ্ধির' উদ্যোগ হিসেবে কিয়েভ এবং উত্তর ইউক্রেনের চারপাশে সামরিক হামলা কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্স বলছে, ইস্তাম্বুলে আলোচনার সময় ৫ সপ্তাহের দ্বন্দ্বের সম্ভাব্য নিষ্পত্তির জন্য জোট নিরপেক্ষ অবস্থান গ্রহণের প্রস্তাব দিয়েছে ইউক্রেন।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মস্কোর ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলার বেশিরভাগ প্রতিরোধের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইউক্রেনীয়রা অঞ্চলটি পুনরায় দখলে নিয়েছে। তবে, অবরুদ্ধ শহরগুলোতে বেসামরিক নাগরিকরা আটকা পড়েছেন।

রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ফোমিন সাংবাদিকদের বলেন, পারস্পরিক আস্থা বৃদ্ধি, আরও আলোচনার প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি ও একটি চুক্তিতে সম্মত এবং স্বাক্ষরের চূড়ান্ত লক্ষ্য অর্জনে কিয়েভ এবং চেরনিহিভে সামরিক কার্যক্রম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে, তিনি দক্ষিণ-পূর্বের মারিওপোল, পূর্বে সুমি ও খারকিভ এবং দক্ষিণে খেরসন ও মাইকোলাইভসহ অন্যান্য অঞ্চলের ভারী লড়াইয়ের কথা উল্লেখ করেননি।

বিশ্লেষকরা উল্লেখ করেছেন, রাশিয়ার যুদ্ধ কমানোর প্রতিশ্রুতির বেশিরভাগ এমন অঞ্চলকে ঘিরে যেখানে তারা দখল হারাচ্ছে।