কিয়েভ থেকে দূতাবাস সরিয়ে চেরনিভতসি নিচ্ছে তুরস্ক

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে দূতাবাস সরিয়ে চেরনিভতসি শহরে নিচ্ছে তুরস্ক। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানজু বিলজিককে উদ্ধৃত করে শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।

ন্যাটোর অন্যতম সদস্য তুরস্কের কৃষ্ণ সাগরে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে সামুদ্রিক সীমান্ত আছে। এছাড়া উভয় দেশের সঙ্গেই তুরস্কের ভালো সম্পর্ক।

ইউক্রেন ও রাশিয়া সংকট সমাধানে কূটনৈতিক মিশন পরিচালনাকারী সর্বশেষ দেশগুলোর একটি তুরস্ক। যারা ইউক্রেন যুদ্ধে আটকে পড়া নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে কাজ করছে।