কোনো অগ্রগতি ছাড়াই তুরস্কে ইউক্রেন-রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সমাপ্ত
তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে বৈঠক শেষ হয়েছে।
বৈঠকে ইউক্রেন থেকে বেসামরিক নাগরিক সরিয়ে নিতে নিরাপদ করিডোর তৈরি ও যুদ্ধবিরতির বিষয়ে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।
তিনি জানান, বেসামরিক নাগরিকদের অবরুদ্ধ শহর মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে একটি নিরাপদ করিডোরের প্রস্তাব করেছিলেন তিনি। কিন্তু 'দুর্ভাগ্যবশত মন্ত্রী লাভরভ এরকম কোনো প্রতিশ্রুতি দেওয়ার মতো অবস্থানে ছিলেন না।'
সংক্ষিপ্ত বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে কুলেবা জানান, 'সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানবিক সমস্যাগুলো সমাধান করতে' ২৪ ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাবও উত্থাপিত হয়েছিল। তবে এই বিষয়ে অগ্রগতি হয়নি। 'যেহেতু মনে হচ্ছে রাশিয়ায় এই বিষয়টির সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্য লোক আছে।'
কুলেবা বলেন, 'যদি যথেষ্ট আলোচনা এবং সমাধানের সম্ভাবনা থাকে তবে লাভরভ আবার দেখা করতে প্রস্তুত বলে জানিয়েছেন।