পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়া-বেলারুশ উপকৃত হবে: পুতিন
পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়া ও বেলারুশ প্রকৃতপক্ষে উপকৃত হবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আজ শুক্রবার মস্কোতে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ব্যক্তিগত বৈঠকের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলে সিএনএন জানিয়েছে।
পুতিন বলেন, 'পশ্চিমা নিষেধাজ্ঞা প্রযুক্তিগত ও অর্থনৈতিকভাবে রাশিয়াকে অখণ্ডতাকে শক্তিশালী করার একটি সুযোগ।'
তিনি বলেন, 'সম্প্রতি দেখা গেছে যে যখন পশ্চিমারা আমাদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছে, আমরা তখনই নতুন নতুন দক্ষতা অর্জন করেছি। তখনই আমরা নতুন নতুন প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জন করেছি।'
'এটি আমাদের প্রযুক্তিগত ও অর্থনৈতিক সার্বভৌমত্বকে শক্তিশালী করার একটি সুযোগ,' যোগ করেন তিনি।
রাশিয়া ও বেলারুশ এ সমস্যা শিগগিরই নিজেদের সমস্যাগুলো কাটিয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো তার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে বলেন, 'নিষেধাজ্ঞা চলাকালে অর্থনীতি পুনরুদ্ধারে যা যা প্রয়োজন, বেলারুশের তা আছে।'
'আমাদের অর্থনীতিকে পুনর্গঠিত করতে হবে। আমাদের নাগরিক জীবন ও কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার জন্য সবকিছু আমাদের আছে,' যোগ করেন তিনি।