পুতিন একজন ‘মিথ্যাবাদী’: যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন 'মিথ্যাবাদী'।

তিনি বিবিসি রেডিও ফোরকে বলেন, এই মুহূর্তে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা নিয়ে  পশ্চিমাদের অবশ্যই বাস্তববাদী হতে হবে।

তিনি বলেন, আমার আশঙ্কা- এই মুহূর্তে রাশিয়া ও পুতিনকে প্রতিরোধের কোনো উপায় পাওয়া না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

সাজিদ জাভিদ বলেন, আমার মনে হয় না রাশিয়ানদের বিশ্বাস করা উচিত হবে। বিশেষ করে প্রেসিডেন্ট পুতিনকে। কারণ আমরা জানি, তিনি একজন মিথ্যাবাদী।

তিনি আরও বলেন, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি জানি। আমরা যখন স্যালিসবেরির ওপর হামলা মোকাবিলা করছিলাম.. তখর রাশিয়ানরা মিথ্যার আশ্রয় নিয়েছিল।