রাশিয়ার ‘মোস্ট ফেভারড নেশনের মর্যাদা’ প্রত্যাহারের সিদ্ধান্ত: ন্যান্সি পেলোসি

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনে আগ্রাসনের জবাবে রাশিয়ার 'মোস্ট ফেভারড নেশন' মর্যাদা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে, সিএনবিসির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার সঙ্গে স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক বাতিল করতে যাচ্ছেন।