রাশিয়া যা বলে এবং যা করে তার মধ্যে পার্থক্য আছে: ব্লিঙ্কেন
ইউক্রেন আক্রমণের পর থেকে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্র 'তেমন কোনো লক্ষণ' দেখেনি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনার পর ব্লিঙ্কেন এই মন্তব্য করেন এবং মস্কো ঘোষণা দিয়েছে তারা 'পারস্পরিক বিশ্বাস বাড়ানোর' জন্য কিয়েভ এবং চেরনিহিভের যুদ্ধ অভিযান 'ব্যাপকভাবে কমাবে'।
তুরস্ক বলেছে, উভয়পক্ষের মধ্যে আলোচনায় এখনো পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি এটুকুই।
তবে ব্লিঙ্কেন বলেন, রাশিয়া যা বলে এবং যা করে তার মধ্যে পার্থক্য আছে এবং যুক্তরাষ্ট্র পরের দিকটিতে মনোনিবেশ করেছে।
তিনি আরও বলেন, রাশিয়ার উচিত এখনই আগ্রাসন বন্ধ করা এবং তাদের বাহিনীকে ফিরিয়ে নেওয়া।