রুশ হামলায় এ পর্যন্ত ১৩৬ শিশু নিহত: ইউক্রেন

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ৩১ দিনে ১৩৬ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয়।

রয়টার্স জানায়, আজ শনিবার ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকে টেলিগ্রাম অ্যাপের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ওই বার্তায় জানানো হয়, রুশ হামলায় কিয়েভ অঞ্চলে ৬৪ এবং দোনেৎস্ক অঞ্চলে ৫০ শিশু নিহত হয়েছে। এ ছাড়া, ১৯৯ শিশু আহত হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে এর সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।