নরওয়েতে বিমান দুর্ঘটনায় ৪ মার্কিন সেনা নিহত
নরওয়েতে বিমান দুর্ঘটনায় ৪ মার্কিন সেনা নিহত হয়েছেন। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরে শনিবার টুইটে এ কথা জানিয়েছেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
It is with great sadness we have recived the message that four American soldiers died in a plane crash last night. The soldiers participated in the NATO exercise Cold Response. Our deepest sympathies go to the soldiers' families, relatives and fellow soldiers in their unit.
— Jonas Gahr Støre (@jonasgahrstore) March 19, 2022
নরওয়ের প্রধানমন্ত্রী টুইট করেন, অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা এই বার্তাটি পেয়েছি যে, গতকাল রাতে একটি বিমান দুর্ঘটনায় ৪ মার্কিন সেনা নিহত হয়েছেন।
তিনি আরও জানান, এসব সেনারা ন্যাটো মহড়া কোল্ড রেসপন্সে অংশ নিয়েছিলেন। সেনাদের পরিবার, আত্মীয়-স্বজন ও তাদের ইউনিটের সহযোদ্ধাদের প্রতি আমারা সহানুভূতি প্রকাশ করছি।