আগামীকাল সন্ধ্যায় আসছে মডার্নার ৩০ লাখ ডোজ টিকা

স্টার অনলাইন রিপোর্ট

কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৩০ লাখ ডোজ টিকা আগামীকাল সোমবার সন্ধ্যায় দেশে পৌঁছবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামীকাল সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো পৌঁছানোর কথা রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত থেকে টিকাগুলো গ্রহণ করবেন।

কোভ্যাক্স সুবিধায় কিংবা সরাসরি বিশ্বের অন্যান্য দেশকে টিকা দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতি হিসেবে এই ডোজগুলো পাচ্ছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্র কোভ্যাক্স কর্মসূচির আওতায় গত শুক্রবার ইউক্রেনে ২০ লাখ ডোজ টিকা পাঠিয়েছে।