কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৭, শনাক্ত ৩১.৪৩ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিন জন।
একই সময়ে ২৮০টি নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৪৩ শতাংশ।
গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছিল। উপসর্গ নিয়ে মারা যান তিন জন। একই সময়ে ৭৩৫টি নমুনা পরীক্ষায় ২০৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৬২ শতাংশ।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৩০৪ জন এবং হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৫৪৬ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৬২ জন। জেলায় মোট মারা গেছেন ৩৮৭ জন।